এনসিপি নেতাদের জুলাই বিপ্লবের ভূমিকার প্রশংসা তুরস্কের

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার ঢাকার একটি হোটেলে এই বৈঠক হয়। শনিবার (৬ জুন) বিকেলে এনসিপির মিডিয়া সেল থেলে এই বৈঠকের বিষয়ে জানানো হয়েছে। বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। ওই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। জবাবে এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অব্যাহত কূটনৈতিক সমর্থন ও সম্পৃক্ততার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। দুই পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় ও কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয় গুরুত্ব পায়। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের তরুণদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী বিনিময় কর্মসূচি (এক্সচেঞ্জ প্রোগ্রাম) গড়ে তোলার ওপরও এনসিপি নেতারা বিশেষ গুরুত্বারোপ করেন। বৈঠকে অংশ নেওয়া এনসিপি প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন দলটির সদ

এনসিপি নেতাদের জুলাই বিপ্লবের ভূমিকার প্রশংসা তুরস্কের

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার ঢাকার একটি হোটেলে এই বৈঠক হয়। শনিবার (৬ জুন) বিকেলে এনসিপির মিডিয়া সেল থেলে এই বৈঠকের বিষয়ে জানানো হয়েছে।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এনসিপি নেতৃত্বকে অভিনন্দন জানান। ওই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। জবাবে এনসিপি প্রতিনিধিদল রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের অব্যাহত কূটনৈতিক সমর্থন ও সম্পৃক্ততার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।

দুই পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় ও কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং সামগ্রিক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয় গুরুত্ব পায়।

এছাড়া বাংলাদেশ ও তুরস্কের তরুণদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী বিনিময় কর্মসূচি (এক্সচেঞ্জ প্রোগ্রাম) গড়ে তোলার ওপরও এনসিপি নেতারা বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে অংশ নেওয়া এনসিপি প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, আন্তর্জাতিক সেলের দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর ও রাফে সালমান রিফাত।

এনএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow