এনসিপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিলেন কৃষকদল নেতা
নির্বাচনে এনসিপি প্রার্থীর পক্ষে কাজ করায় নোয়াখালীর হাতিয়ায় এনসিপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মানিক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানঘরের মালিক মোছলেহ উদ্দিন মিলাদ বলেন, তিনি হাতিয়া উপজেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক। গত সংসদ নির্বাচনে এনসিপি প্রার্থীর পক্ষে কাজ করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ওছখালী শহরে যাওয়ার পথে বিএনপির কয়েকজন নেতা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। তিনি দৌড়ে আত্মরক্ষা করলেও তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে তিনি পুলিশের সঙ্গে দোকানের সামনে গেলে হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে আবার তাকে আঘাত করে। এ সময় পুলিশ বিএনপি নেতা নুরুল ইসলাম হকসাবকে আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আহত অবস্থায় তিনি হাতিয়ার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত তিনটার দিকে খবর পান, তার দোকানে আগুন লাগিয়ে দে
নির্বাচনে এনসিপি প্রার্থীর পক্ষে কাজ করায় নোয়াখালীর হাতিয়ায় এনসিপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদল নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মানিক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দোকানঘরের মালিক মোছলেহ উদ্দিন মিলাদ বলেন, তিনি হাতিয়া উপজেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক। গত সংসদ নির্বাচনে এনসিপি প্রার্থীর পক্ষে কাজ করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ওছখালী শহরে যাওয়ার পথে বিএনপির কয়েকজন নেতা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। তিনি দৌড়ে আত্মরক্ষা করলেও তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে তিনি পুলিশের সঙ্গে দোকানের সামনে গেলে হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে আবার তাকে আঘাত করে। এ সময় পুলিশ বিএনপি নেতা নুরুল ইসলাম হকসাবকে আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আহত অবস্থায় তিনি হাতিয়ার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাত তিনটার দিকে খবর পান, তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানি ও উপজেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুর রহিম বলেন, রমজান উপলক্ষে বিভিন্নজন থেকে আমানত নিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল দোকানে তুলেছিলেন। রাজনৈতিক কারণে তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। দোকানের সব মালামাল পুড়ে গেছে।
মিলাদের পিতা মোয়াজ্জেম হোসেন বেচু বলেন, বিএনপি নেতা হক সাবসহ কয়েকজন তার ছেলেকে একাধিকবার মারধর করেন। তার অনুসারী নেতাদের নিয়ে আমার ছেলের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। পরে রাতে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন লাগার খবর পেয়ে বাহিরে বের হতে গেলে দরজা বাইরে থেকে আটকানো বুঝতে পারি। দরজা ভেঙে বের হয়ে এসে দেখি, দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
অভিযোগের বিষয়ে উপজেলা কৃষক দলের সদস্য সচিব নূরুল ইসলাম হকসাব বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। তারা নিজেরা দোকানে আগুন দিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?