এপ্রিলে আসছে নিউজিল্যান্ড, র্যাঙ্কিংয়ে আরও উন্নতির সুযোগ বাংলাদেশের
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে কিউইরা। সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ২০ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুই দল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা থেকে। ওয়ানডে সিরিজ শেষে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ, যা শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি খেলতে পুনরায় ঢাকায় ফিরবে দুই দল। ২ মে মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে দুপুর ২টায়। পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। রোববার সিরিজ জয়ে ওয়ানডেতে র্যাংকিংয়ে ৯ নম্বরে উঠে
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে কিউইরা। সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৭ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ২০ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুই দল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা থেকে।
ওয়ানডে সিরিজ শেষে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ, যা শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচটি খেলতে পুনরায় ঢাকায় ফিরবে দুই দল। ২ মে মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে দুপুর ২টায়।
পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। রোববার সিরিজ জয়ে ওয়ানডেতে র্যাংকিংয়ে ৯ নম্বরে উঠে আসে টাইগাররা। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে আগামী বছরের নির্দিষ্ট সময়ের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দলের মধ্যে থাকতে হবে। মেহেদি হাসান মিরাজের দলের সামনে সুযোগ থাকবে কিউইদের হারিয়ে রেটিং পয়েন্ট আরও বাড়িয়ে নেওয়ার। বর্তমানে র্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপের পথে অনেকটা এগিয়ে যাবে।
এসকেডি/আইএন
What's Your Reaction?