আজ জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজকে জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমে গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে। জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। বুধবার (১২ মার্চ) সকালে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ (১২ মার্চ)। পবিত্র কোরআন তিলাওয়াত শেষে অধিবেশনের শুরুতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে সব আন্দোলন-সংগ্রামের শহীদদের স্মরণ করেন। এ সময় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজকে জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমে গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে। জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।
বুধবার (১২ মার্চ) সকালে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ (১২ মার্চ)।
পবিত্র কোরআন তিলাওয়াত শেষে অধিবেশনের শুরুতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে সব আন্দোলন-সংগ্রামের শহীদদের স্মরণ করেন।
এ সময় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন।
What's Your Reaction?