এপ্রিলে ৫ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

আওতাধীন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।  এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে ৪৪টি শিল্প, ৪২টি বাণিজ্যিক ও ৫০৪২টি আবাসিকসহ মোট পাঁচ হাজার ১২৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট ও কোম্পানির জনবলের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে। এপ্রিলে বিভিন্ন ব্যাসের প্রায় ২১ কিলোমিটার পাইপ উচ্ছেদ করা হয়েছে। এর ফলে দৈনিক প্রায় ৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মূল্য ৩৬ লাখ ৯১ হাজার ৯১৯ টাকা। এসময়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদকালে মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ লাখ ৯৮ লাখ ৫০০ টাকা জরিমানা আদায়সহ অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে গ্রাহক ও জমির মালিকের বিরুদ্ধে ৬টি মামলা ও ৩টি এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোম্পানির ১৪ জন কর্মকর্তা ও ১৬ জন কর্মচারীর বির

এপ্রিলে ৫ হাজারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

আওতাধীন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। 

এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে ৪৪টি শিল্প, ৪২টি বাণিজ্যিক ও ৫০৪২টি আবাসিকসহ মোট পাঁচ হাজার ১২৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট ও কোম্পানির জনবলের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে।

এপ্রিলে বিভিন্ন ব্যাসের প্রায় ২১ কিলোমিটার পাইপ উচ্ছেদ করা হয়েছে। এর ফলে দৈনিক প্রায় ৪ মিলিয়ন ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার আনুমানিক মূল্য ৩৬ লাখ ৯১ হাজার ৯১৯ টাকা।

এসময়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদকালে মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ লাখ ৯৮ লাখ ৫০০ টাকা জরিমানা আদায়সহ অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে গ্রাহক ও জমির মালিকের বিরুদ্ধে ৬টি মামলা ও ৩টি এফআইআর দায়ের করা হয়েছে।

এছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোম্পানির ১৪ জন কর্মকর্তা ও ১৬ জন কর্মচারীর বিরুদ্ধে এরই মধ্যে বিভিন্ন ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ৫ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

এনএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow