এফবিআই প্রধানের ইমেইল হ্যাক

যুক্তরাষ্ট্রের প্রধান অভ্যন্তরীণ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান ক্যাশ প্যাটেলের ইমেইল হ্যাক হয়েছে। এতে ইরান সমর্থিত একটি গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া গেছে। খবর আল জাজিরার।  প্যাটেলের ইমেইল হ্যাকের ঘটনা এফবিআই-এর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। হান্দালা হ্যাক টিম নামে পরিচিত ইরান-সমর্থিত হ্যাকাররা প্যাটেলের ব্যক্তিগত ইনবক্স থেকে নেওয়া কয়েক ডজন ইমেইল ও ছবি প্রকাশ করেছে। এফবিআই মুখপাত্র বেন উইলিয়ামসন প্যাটেলের ইমেইল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকিগুলো প্রশমিত করার জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছি। উইলিয়ামসন বলেন, এই তথ্যগুলো ছিল ব্যক্তিগত এবং এতে কোনো সরকারি তথ্য নেই। হান্দালা গোষ্ঠী নিজেদের ফিলিস্তিনপন্থি স্বঘোষিত রক্ষীবাহিনী হিসেবে উল্লেখ করে থাকে। তারা লকহিড মার্টিন অস্ত্র কোম্পানির মধ্যপ্রাচ্য-ভিত্তিক কয়েক ডজন কর্মচারীর ব্যক্তিগত তথ্য প্রকাশেরও দাবি করেছে। টিটিএন

এফবিআই প্রধানের ইমেইল হ্যাক

যুক্তরাষ্ট্রের প্রধান অভ্যন্তরীণ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান ক্যাশ প্যাটেলের ইমেইল হ্যাক হয়েছে। এতে ইরান সমর্থিত একটি গোষ্ঠীর সম্পৃক্ততা পাওয়া গেছে। খবর আল জাজিরার। 

প্যাটেলের ইমেইল হ্যাকের ঘটনা এফবিআই-এর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। হান্দালা হ্যাক টিম নামে পরিচিত ইরান-সমর্থিত হ্যাকাররা প্যাটেলের ব্যক্তিগত ইনবক্স থেকে নেওয়া কয়েক ডজন ইমেইল ও ছবি প্রকাশ করেছে।

এফবিআই মুখপাত্র বেন উইলিয়ামসন প্যাটেলের ইমেইল হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এই কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকিগুলো প্রশমিত করার জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছি।

উইলিয়ামসন বলেন, এই তথ্যগুলো ছিল ব্যক্তিগত এবং এতে কোনো সরকারি তথ্য নেই। হান্দালা গোষ্ঠী নিজেদের ফিলিস্তিনপন্থি স্বঘোষিত রক্ষীবাহিনী হিসেবে উল্লেখ করে থাকে। তারা লকহিড মার্টিন অস্ত্র কোম্পানির মধ্যপ্রাচ্য-ভিত্তিক কয়েক ডজন কর্মচারীর ব্যক্তিগত তথ্য প্রকাশেরও দাবি করেছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow