এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী
এবারের ঈদুল আজহায় সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদ। তিনি বলেন, কুরবানিকে ঘিরে যে অর্থনীতি সঞ্চালিত হয়, তা দেশের সর্বস্তরের মানুষের উপকারে আসে। মঙ্গলবার (২৬ মে) সকালে নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এবারের ঈদের পশুর বাজার অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি নিরাপদ। প্রান্তিক খামারি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত সবাই যেন নিরাপদ পরিবেশে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ধরনের অনিরাপত্তা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি এবারের বাজারে অবৈধভাবে আনা পশুও চোখে পড়েনি। কুরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা প্রতিরোধ এবং চাঁদাবাজি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মো. ইউসুফ মোল্লা টিপু, মো. শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এবারের ঈদুল আজহায় সারা দেশে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিনুর রশিদ। তিনি বলেন, কুরবানিকে ঘিরে যে অর্থনীতি সঞ্চালিত হয়, তা দেশের সর্বস্তরের মানুষের উপকারে আসে।
মঙ্গলবার (২৬ মে) সকালে নেউরা কুরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারের ঈদের পশুর বাজার অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি নিরাপদ। প্রান্তিক খামারি থেকে শুরু করে ক্রেতা পর্যন্ত সবাই যেন নিরাপদ পরিবেশে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ধরনের অনিরাপত্তা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি এবারের বাজারে অবৈধভাবে আনা পশুও চোখে পড়েনি।
কুরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা প্রতিরোধ এবং চাঁদাবাজি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মো. ইউসুফ মোল্লা টিপু, মো. শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
What's Your Reaction?