এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

স্থানীয় নির্বাচনে ব্যালট পেপারের ঘাটতি নিয়ে দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনার প্রতিবাদে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। বুধবার (১০ জুন) সিএনএ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ৩ জুন অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের দিন দেশজুড়ে কয়েক ডজন ভোটকেন্দ্রে প্রায় সাত হাজার ব্যালট পেপারের ঘাটতি দেখা দেয়। এর প্রেক্ষিতে দেশটির ১৮টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন করে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। পরে ভোটের দিনই অতিরিক্ত ব্যালট সরবরাহ করা হলেও এ ঘটনায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই নির্বাচন ছিল ২০২৪ সালের শেষ দিকে সামরিক আইন জারির ঘটনায় অপসারিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের আমলে অনুষ্ঠিত প্রথম দেশব্যাপী ভোট। নির্বাচনে প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি মেয়র, স্থানীয় সরকার প্রতিনিধি ও পরিষদ সদস্য নির্বাচনে অধিকাংশ আসনে জয় পেলেও গুরুত্বপূর্ণ সিউল মেয়র পদ নিজেদের দখলে নিতে পারে

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

স্থানীয় নির্বাচনে ব্যালট পেপারের ঘাটতি নিয়ে দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। এ ঘটনার প্রতিবাদে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১০ জুন) সিএনএ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত ৩ জুন অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের দিন দেশজুড়ে কয়েক ডজন ভোটকেন্দ্রে প্রায় সাত হাজার ব্যালট পেপারের ঘাটতি দেখা দেয়। এর প্রেক্ষিতে দেশটির ১৮টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন করে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে।

পরে ভোটের দিনই অতিরিক্ত ব্যালট সরবরাহ করা হলেও এ ঘটনায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এই নির্বাচন ছিল ২০২৪ সালের শেষ দিকে সামরিক আইন জারির ঘটনায় অপসারিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের পর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের আমলে অনুষ্ঠিত প্রথম দেশব্যাপী ভোট।

নির্বাচনে প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি মেয়র, স্থানীয় সরকার প্রতিনিধি ও পরিষদ সদস্য নির্বাচনে অধিকাংশ আসনে জয় পেলেও গুরুত্বপূর্ণ সিউল মেয়র পদ নিজেদের দখলে নিতে পারেনি।

ব্যালট সংকটের ঘটনায় নির্বাচন কমিশনের প্রধান পদত্যাগ করেছেন। তবে নতুন করে ভোট আয়োজনের কোনো ঘোষণা না আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত সপ্তাহান্তেও এ ইস্যুতে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow