মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়ালো

চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশবাসীর মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলার হয়েছে, টাকার হিসাবে যা ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা ধরে)। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এ হিসাবে বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ মার্কিন ডলার। বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জিডিপির সাময়িক হিসাবে এ তথ্য জানানো হয়েছে। বিগত ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। ফলে বিবিএসের তথ্য বলছে, প্রতিবছর বাড়ছে মাথাপিছু আয়। আরও পড়ুন দেশীয় শিল্প সুরক্ষায় বাজেটে কর-শুল্ক ছাড়ের উদ্যোগ মাসরুর আরেফিন / ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা পুরো ব্যাংক খাতে প্রভাব ফেলতে পারে এদিকে, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪৫ বিলিয়ন ডলার বেড়ে ৫০১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা দেশীয় মুদ্রায় দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক অর্থবছরের ব্যবধানে জিডিপির আকার বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার। বিবিএস জানায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি স

মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়ালো

চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশবাসীর মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলার হয়েছে, টাকার হিসাবে যা ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা ধরে)। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। এ হিসাবে বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ২৫১ মার্কিন ডলার।

বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত জিডিপির সাময়িক হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

বিগত ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। ফলে বিবিএসের তথ্য বলছে, প্রতিবছর বাড়ছে মাথাপিছু আয়।

এদিকে, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪৫ বিলিয়ন ডলার বেড়ে ৫০১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা দেশীয় মুদ্রায় দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক অর্থবছরের ব্যবধানে জিডিপির আকার বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার।

বিবিএস জানায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি সাময়িকভাবে ৪ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় কিছুটা বেশি। তবে বিনিয়োগ ও সঞ্চয়ে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

খাতভিত্তিক প্রবৃদ্ধিতে দেখা যায়, কৃষি খাতে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ, যা আগের বছরের ২ দশমিক ৪২ শতাংশের তুলনায় দশমিক ৩৬ শতাংশ বেশি।

এমওএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow