এবার পিরোজপুরের খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’

পিরোজপুরে কোরবানির ঈদের বাজার মাতাতে প্রস্তুত করা হয়েছে ব্যতিক্রমধর্মী দুটি বিশাল আকৃতির গরু ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘লালু’। নামের মতোই তাদের আচরণ ও উপস্থিতিও নজর কাড়ছে সবার। বিশেষ করে চুলের স্টাইল ও চোখের গঠন দেখে খামারের মালিক মজার ছলে একজনের নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। সরেজমিনে দেখা যায়, পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকার বাসিন্দা মো. জুলফিকার খানের খামারে গরু দুটি ঘিরে স্থানীয়দের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এ গরু দুটি দেখতে। খামার সংশ্লিষ্টরা জানান, শান্ত স্বভাবের হলেও হঠাৎ করেই ‘ট্রাম্প’র মেজাজ গরম হয়ে যায়। অপরিচিত কাউকে সহজে কাছে ভিড়তে দেয় না। তাকে নিয়ন্ত্রণে রাখতে চার থেকে পাঁচজন লোকের প্রয়োজন হয়। গরমে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয়। অন্যদিকে ‘লালু’ও বেশ দূরন্ত স্বভাবের হওয়ায় দুজনকে সামলাতে পরিচর্যাকারীদের হিমশিম খেতে হয়। পরিচর্যাকারী আল আমিন বলেন, গরু দুটিকে আমরা পরিবারের সদস্যের মতো যত্ন করি। নিয়মিত গোসল, ফ্যানের ব্যবস্থা এবং প্রাকৃতিক খাবার দেওয়া হয়। কোনো ধরনের মোটাতাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। খামার মালিক মো. জু

এবার পিরোজপুরের খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’

পিরোজপুরে কোরবানির ঈদের বাজার মাতাতে প্রস্তুত করা হয়েছে ব্যতিক্রমধর্মী দুটি বিশাল আকৃতির গরু ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘লালু’।

নামের মতোই তাদের আচরণ ও উপস্থিতিও নজর কাড়ছে সবার। বিশেষ করে চুলের স্টাইল ও চোখের গঠন দেখে খামারের মালিক মজার ছলে একজনের নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

সরেজমিনে দেখা যায়, পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকার বাসিন্দা মো. জুলফিকার খানের খামারে গরু দুটি ঘিরে স্থানীয়দের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এ গরু দুটি দেখতে।

এবার পিরোজপুরের খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’

খামার সংশ্লিষ্টরা জানান, শান্ত স্বভাবের হলেও হঠাৎ করেই ‘ট্রাম্প’র মেজাজ গরম হয়ে যায়। অপরিচিত কাউকে সহজে কাছে ভিড়তে দেয় না। তাকে নিয়ন্ত্রণে রাখতে চার থেকে পাঁচজন লোকের প্রয়োজন হয়। গরমে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয়। অন্যদিকে ‘লালু’ও বেশ দূরন্ত স্বভাবের হওয়ায় দুজনকে সামলাতে পরিচর্যাকারীদের হিমশিম খেতে হয়।

পরিচর্যাকারী আল আমিন বলেন, গরু দুটিকে আমরা পরিবারের সদস্যের মতো যত্ন করি। নিয়মিত গোসল, ফ্যানের ব্যবস্থা এবং প্রাকৃতিক খাবার দেওয়া হয়। কোনো ধরনের মোটাতাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি।

খামার মালিক মো. জুলফিকার খান বলেন, ছোট থেকেই গরু দুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছি। নিজেদের উৎপাদিত ঘাস, খড়, ভুসি ও শস্যজাত খাবার খাওয়ানো হয়। কোরবানির ঈদ সামনে রেখে এরই মধ্যে অনেক ক্রেতা খামারে আসছেন।

এবার পিরোজপুরের খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’

তিনি আরও জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘লালু’ উভয়ের ওজন প্রায় ১০ থেকে ১২ মণ। গরু দুটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা। তবে উপযুক্ত দাম পেলে বিক্রি করবেন বলে জানান তিনি।

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে গরু দুটি পিরোজপুরের পশুর হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের ধারণা, ‘ট্রাম্প’ ও ‘লালু’ এবার জেলার কোরবানির বাজারে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

এর আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে নানা দেখা মেলে ব্যতিক্রমী এক গোলাপি মহিষের। সাড়ে তিন বছর বয়সি এলবিনো জাতের মহিষটির মাথার চুল তুলনামূলক বড়। খামারিরা তার নাম দেন ‘ডোনাল্ড ট্রাম্প’। মহিষটির চলাফেরাতেও আছে রাজকীয় ভাব। সব মিলিয়ে দেশজুড়ে আলোচনায় আসে মহিষটি।

মো. তরিকুল ইসলাম/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow