এবার ভারতীয়দের সুখবর দিল বাংলাদেশ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর এই কার্যক্রম পুনরায় চালু হলো। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হলে গত ডিসেম্বরে উভয় দেশ ভিসা প্রদান স্থগিত রাখে। বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার থেকে বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য আবারও ভিসা দেওয়া শুরু করেছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের তিন দিনের মধ্যেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ ইতিবাচক অগ্রগতি দেখা গেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে। পূর্ণাঙ্গ ফল প্রকাশের আগেই, ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকালে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থনের দেওয়ার কথা বলেন। বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।

এবার ভারতীয়দের সুখবর দিল বাংলাদেশ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর এই কার্যক্রম পুনরায় চালু হলো। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হলে গত ডিসেম্বরে উভয় দেশ ভিসা প্রদান স্থগিত রাখে। বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার থেকে বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য আবারও ভিসা দেওয়া শুরু করেছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের তিন দিনের মধ্যেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ ইতিবাচক অগ্রগতি দেখা গেল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই দুই দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে। পূর্ণাঙ্গ ফল প্রকাশের আগেই, ১৩ ফেব্রুয়ারি সকালে এক বিবৃতিতে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকালে তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থনের দেওয়ার কথা বলেন।

বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow