এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান-ইরাক
ইরান-ইরাক সীমান্ত অঞ্চলে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি ইউটিসি সময় ৩টা ৫১ মিনিটে এবং স্থানীয় সময় সকাল ৭টা ২১ মিনিটে অনুভূত হয়।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল অক্ষাংশ ৩৪.৪৪৬ উত্তর এবং দ্রাঘিমাংশ ৪৫.৬৮৭ পূর্বে। এটি ইরানের শহর ইলাম থেকে প্রায় ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সারপোল-ই জাহাব শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থিত।
ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৭.৬ কিলোমিটার, যা অপেক্ষাকৃত অগভীর হওয়ায় আশপাশের এলাকায় তুলনামূলক তীব্র কম্পন অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ইরান-ইরাক সীমান্ত অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগে এখানকার বিভিন্ন স্থানে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
এদিকে গত কয়েক দিন এশিয়ার বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে। এ তালিকায় রয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, ভারত, বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ।