এবার মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র

মধ্য ইসরায়েলের দুটি এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। সেখানে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সকালের পর থেকে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলে জানা গেছে। উপকূলীয় এলাকা তেল আভিভ ও হাইফা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। এসব এলাকায় বারবার সাইরেন বাজানো হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। এর আগে উত্তর ইসরায়েলের একটি নয়তলা ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে একজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। চ্যানেল-১২ জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের টুকরো লেগে ওই ব্যক্তি সামান্য আহত হন। এ ঘটনায় ভবনের একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করেছে তেহরান। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

এবার মধ্য ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র

মধ্য ইসরায়েলের দুটি এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। সেখানে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সকালের পর থেকে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলে জানা গেছে।

উপকূলীয় এলাকা তেল আভিভ ও হাইফা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। এসব এলাকায় বারবার সাইরেন বাজানো হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে উত্তর ইসরায়েলের একটি নয়তলা ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে একজন ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

চ্যানেল-১২ জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের টুকরো লেগে ওই ব্যক্তি সামান্য আহত হন। এ ঘটনায় ভবনের একটি অ্যাপার্টমেন্টে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে শুরু করেছে তেহরান। এমন পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow