এবার রাজবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

উদ্বোধনী ব্যানার ও পতাকা উত্তলনের পর এবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। এ ছাড়া দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার ও জাতীয় পতাকা গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উত্তলন করা হয়েছিল। ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানার ছবি বসানো রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরের কোনো এক সময়ে এসব ছবি টাঙানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মাস্ক পরা কয়েকজন তরুণকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি হাতে দেখা যায়। আজ বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরের পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবিসংবলিত ব্যানার ঝুলছে। কার্যালয়ের ভেতর বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি নেই। তবে সজীব ওয়াজেদ জয়ের ছবিসহ নির্বাচন নিয়ে কয়েকটি পোস্টার সাঁটানো আছে। স্থানীয় ফল ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, ‘গতকাল মঙ্গলবা

এবার রাজবাড়ীতে আওয়ামী লীগের কার্যালয়ে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

উদ্বোধনী ব্যানার ও পতাকা উত্তলনের পর এবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। এ ছাড়া দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার ও জাতীয় পতাকা গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উত্তলন করা হয়েছিল। ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানার ছবি বসানো রয়েছে।

ধারণা করা হচ্ছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরের কোনো এক সময়ে এসব ছবি টাঙানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মাস্ক পরা কয়েকজন তরুণকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি হাতে দেখা যায়।

আজ বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরের পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবিসংবলিত ব্যানার ঝুলছে। কার্যালয়ের ভেতর বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি নেই। তবে সজীব ওয়াজেদ জয়ের ছবিসহ নির্বাচন নিয়ে কয়েকটি পোস্টার সাঁটানো আছে।

স্থানীয় ফল ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকেও শুধু জাতীয় পতাকা টাঙানো ছিল আর কিছু ছিল না। আজ সকালে দোকান খুলতে এসে দেখি কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে কোনো এক সময় ব্যানারটি লাগানো হয়েছে।’

এর আগে গতকাল সকালে দুই-তিনজন তরুণ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙান। ব্যানারটিতে রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়ার ছবিসহ নাম লেখা ছিল।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যালয়ে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘ ১৮ মাস পর গতকাল হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন এবং উদ্বোধনী ব্যানার টানানো দেখা যায়। এরপর আজ আরেকটি ব্যানার এবং কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, ‘আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, নতুন করে ব্যানার ও ছবি টাঙানোর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আমাদের জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow