এবার স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে সরানো হলো
এবার স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত (সচিব) করা হয়েছে। রোববার (১ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আরও পড়ুন৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব১৩ সচিব পদ খালি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। গত ২৩ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সিনিয়র সচিব/সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তারা সবাই অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন। একই দিন গত সরকারের সময়ে সচিব হওয়া তিনজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল। আরএমএম/ইএ
এবার স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত (সচিব) করা হয়েছে।
রোববার (১ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন
৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
১৩ সচিব পদ খালি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। গত ২৩ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সিনিয়র সচিব/সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তারা সবাই অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন। একই দিন গত সরকারের সময়ে সচিব হওয়া তিনজন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।
আরএমএম/ইএ
What's Your Reaction?