এবার সড়কে ছুটে চলছে আর্জেন্টিনার পতাকায় সাজানো বাস

শেরপুরের নালিতাবাড়ী টু ঢাকার মহাখালীর উদ্দেশ্যে নীল আর সাদা রঙে মোড়ানো একটি বাস ছুটে চলছে প্রতিদিন। দূর থেকে বাসটি দেখলে মনে হবে যেন আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে সড়কে ছুটে চলেছে কেউ। বাসের দুই পাশে রংতুলি দিয়ে আঁকানো হয়েছে বিশ্বজয়ী তারকা লিওনেল মেসির বিশাল ছবি। এদিকে, ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন দেশজুড়ে সমর্থকদের উন্মাদনা শুরু হয়েছে। ঠিক তখনই ব্যতিক্রমী এই আয়োজন করে আলোচনায় এসেছেন নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’ এর স্বত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া (মাকসিম)। নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে পুরো যাত্রীবাহী বাসটি সাজিয়ে তুলেছেন আর্জেন্টিনার পতাকার আদলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর ১২টায় বাসটি নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশে ছেড়ে যায়। আবার রাত আটটার সময় মহাখালী থেকে নালিতাবাড়ীতে ফিরে আসে। সড়কে নামার পর থেকেই বাসটি দেখতে ভীড় করছেন পথচারীরা। কেউ ছবি তুলছেন আবার কেউ ভিডিও করছেন। কেউবা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সেই মুহূর্তটি। আর্জেন্টিনার সমর্থক সামাউন ইসলাম বলেন, ‘পতাকা টানানো বা বাড়িঘর রং করার ঘটনা তো প্রায়ই দেখি। কি

এবার সড়কে ছুটে চলছে আর্জেন্টিনার পতাকায় সাজানো বাস

শেরপুরের নালিতাবাড়ী টু ঢাকার মহাখালীর উদ্দেশ্যে নীল আর সাদা রঙে মোড়ানো একটি বাস ছুটে চলছে প্রতিদিন। দূর থেকে বাসটি দেখলে মনে হবে যেন আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে সড়কে ছুটে চলেছে কেউ। বাসের দুই পাশে রংতুলি দিয়ে আঁকানো হয়েছে বিশ্বজয়ী তারকা লিওনেল মেসির বিশাল ছবি।

এদিকে, ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন দেশজুড়ে সমর্থকদের উন্মাদনা শুরু হয়েছে। ঠিক তখনই ব্যতিক্রমী এই আয়োজন করে আলোচনায় এসেছেন নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’ এর স্বত্বাধিকারী মো. গোলাম কিবরিয়া (মাকসিম)। নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশে পুরো যাত্রীবাহী বাসটি সাজিয়ে তুলেছেন আর্জেন্টিনার পতাকার আদলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন দুপুর ১২টায় বাসটি নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশে ছেড়ে যায়। আবার রাত আটটার সময় মহাখালী থেকে নালিতাবাড়ীতে ফিরে আসে। সড়কে নামার পর থেকেই বাসটি দেখতে ভীড় করছেন পথচারীরা। কেউ ছবি তুলছেন আবার কেউ ভিডিও করছেন। কেউবা আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সেই মুহূর্তটি। আর্জেন্টিনার সমর্থক সামাউন ইসলাম বলেন, ‘পতাকা টানানো বা বাড়িঘর রং করার ঘটনা তো প্রায়ই দেখি। কিন্তু পুরো একটি বাসকে আর্জেন্টিনার রঙে সাজানো সত্যিই অন্য রকম। আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি। সুযোগ পেলেই এই বাসে যাতায়াত করব।’

ওই বাসের মালিক মো. গোলাম কিবরিয়া মাকসিম বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক ছিলাম। মৌসুমে বিশ্বকাপ এলে ফুটবল খেলা নিয়ে মানুষের আগ্রহ বেড়ে যায়। সেই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছি। সমর্থনে খেলায় অংশগ্রহনকারী দল ভিন্ন হতে পারে। কিন্তু খেলাধুলা মানুষকে এক করে তুলে। তাই আমার পছন্দের দলটির প্রতি ভালোবাসা প্রকাশ করতেই আমি সেই দেশের জাতীয় পতাকার ছবি আমার বাসে অংকন করেছি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow