এবার হরমুজ প্রণালিতে সব জাহাজ আটকানোর হুঁশিয়ারি ট্রাম্পের

আলোচনায় অগ্রগতি না হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে। এক বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালিতে যে কোনো জাহাজের প্রবেশ বা প্রস্থান ঠেকাতে মার্কিন বাহিনী কাজ শুরু করবে। ট্রাম্প আরও জানান, তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় এমন সব জাহাজকে থামাতে, যারা ইরানকে কোনো ধরনের টোল দিয়েছে। তিনি বলেন, যারা অবৈধ টোল দেবে, তারা সমুদ্রপথে নিরাপদ চলাচলের সুযোগ পাবে না। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হতে পারে এবং বৈশ্বিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। সূত্র: আল-জাজিরা এমএসএম

এবার হরমুজ প্রণালিতে সব জাহাজ আটকানোর হুঁশিয়ারি ট্রাম্পের

আলোচনায় অগ্রগতি না হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে।

এক বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালিতে যে কোনো জাহাজের প্রবেশ বা প্রস্থান ঠেকাতে মার্কিন বাহিনী কাজ শুরু করবে।

ট্রাম্প আরও জানান, তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় এমন সব জাহাজকে থামাতে, যারা ইরানকে কোনো ধরনের টোল দিয়েছে।

তিনি বলেন, যারা অবৈধ টোল দেবে, তারা সমুদ্রপথে নিরাপদ চলাচলের সুযোগ পাবে না।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হতে পারে এবং বৈশ্বিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow