এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং এ জন্য একটি সফটওয়্যারও উন্নয়নাধীন রয়েছে। এটি চালু হলে এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ জেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন। শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা-২০২৬’ বিষয়ক এক আলোচনাসভায় তিনি এ তথ্য জানান। সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও বলেন, এ নীতিমালার আওতায় প্রধান শিক্ষক (হেডমাস্টার) পদেও বদলির সুযোগ রাখা হচ্ছে। সফটওয়্যারটি এখনো প্রক্রিয়াধীন এবং আলোচনার পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই ও পর্যালোচনা শেষে পরবর্তী ধাপে এগোনো হবে বলে জানান তিনি। তিনি উল্লেখ করেন, পুরো উদ্যোগটি এখনো প্রাথমিক বা ‘প্রি-ম্যাচিউর’ পর্যায়ে রয়েছে। মন্ত্রী বলেন, ‘ধরুন, জরুরি একটি এলাকায় একটি হেড মাস্টারের পদ খালি হয়েছে, ইচ্ছে করলে সেখা

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং এ জন্য একটি সফটওয়্যারও উন্নয়নাধীন রয়েছে। এটি চালু হলে এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ জেলায় বদলি হওয়ার সুযোগ পাবেন।

শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা-২০২৬’ বিষয়ক এক আলোচনাসভায় তিনি এ তথ্য জানান।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, এ নীতিমালার আওতায় প্রধান শিক্ষক (হেডমাস্টার) পদেও বদলির সুযোগ রাখা হচ্ছে। সফটওয়্যারটি এখনো প্রক্রিয়াধীন এবং আলোচনার পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই ও পর্যালোচনা শেষে পরবর্তী ধাপে এগোনো হবে বলে জানান তিনি।

তিনি উল্লেখ করেন, পুরো উদ্যোগটি এখনো প্রাথমিক বা ‘প্রি-ম্যাচিউর’ পর্যায়ে রয়েছে।

মন্ত্রী বলেন, ‘ধরুন, জরুরি একটি এলাকায় একটি হেড মাস্টারের পদ খালি হয়েছে, ইচ্ছে করলে সেখানে একজন বদলি হতে পারেন। আমরাও করতে পারি। কর্মচারী থেকে শিক্ষক সবাইকেই এক নীতিমালার আওতায় আনা হচ্ছে।

এ জন্য একটি সফটওয়্যার ডেভেলপ হচ্ছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow