এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

যশোরে সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিএনপির নেতা-কর্মীদের মদদে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের মদদে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসায় ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একজন সংসদ সদস্যের বাসায় এহেন কাপুরুষোচিত হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাবে।’  ঘটনার সঙ্গে জড়িত ও উসকানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি। বিবৃতিতে গোলাম রসুলের পরিবারের একটি বিষয়ও উল্লেখ করেন জামায়াত সেক্রেটারি। তিনি জানান, তার এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি ভারতসহ দেশ-বিদেশে চিকিৎসাধীন। জামায়াতের দাবি, ওই মেয়ের একটি আচরণকে কেন্দ্র করে যে ঘটনা তৈরি হয়েছে, সেটি ই

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি
যশোরে সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিএনপির নেতা-কর্মীদের মদদে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের মদদে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাসায় ন্যক্কারজনক হামলা চালিয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একজন সংসদ সদস্যের বাসায় এহেন কাপুরুষোচিত হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাবে।’  ঘটনার সঙ্গে জড়িত ও উসকানিদাতাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি। বিবৃতিতে গোলাম রসুলের পরিবারের একটি বিষয়ও উল্লেখ করেন জামায়াত সেক্রেটারি। তিনি জানান, তার এক মেয়ে মানসিকভাবে অসুস্থ এবং তিনি ভারতসহ দেশ-বিদেশে চিকিৎসাধীন। জামায়াতের দাবি, ওই মেয়ের একটি আচরণকে কেন্দ্র করে যে ঘটনা তৈরি হয়েছে, সেটি ইতোমধ্যে মীমাংসিত। এরপরও বিষয়টি সামনে এনে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরও মবকে উসকে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করা হয়। জামায়াতে ইসলামী আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে গোলাম পরওয়ার আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ‘মব’ তৈরির মাধ্যমে জামায়াতকে বিতর্কিত করার উদ্দেশ্যে টার্গেটেড অপপ্রচার চালানো হচ্ছে, তা অপ্রত্যাশিত ও অনভিপ্রেত। ঘটনার সত্যতা তুলে ধরে সংবাদ প্রকাশ এবং জনসাধারণকে বিভ্রান্ত না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow