এমপি হারুনের হুঁশিয়ারি: অপরাধে যুক্ত থাকলে কাউকে ছাড় নয়
রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার শাওরাইল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, "নিজ নিজ এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আপনারা যদি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত না থাকেন, তাহলে আমি কিন্তু চোখে কাঠের চশমা পরে নেব। কে কাছের, কে আপন, কে পর—আমি কাউকেই চিনব না।"নির্বাচনের পর থেকেই ভালো কাজের জন্য নবাগত এই সংসদ সদস্য হারুন অর রশীদ ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। স্থানীয়রা মনে করছেন, এমপি হারুন অর রশীদ যদি এই ধারা অব্যাহত রাখেন, তাহলে রাজবাড়ী-২ আসনের মানুষ শান্তিতে থাকতে পারবেন।এ সময় শাওরাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার শাওরাইল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বলেছেন, "নিজ নিজ এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আপনারা যদি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত না থাকেন, তাহলে আমি কিন্তু চোখে কাঠের চশমা পরে নেব। কে কাছের, কে আপন, কে পর—আমি কাউকেই চিনব না।"
নির্বাচনের পর থেকেই ভালো কাজের জন্য নবাগত এই সংসদ সদস্য হারুন অর রশীদ ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। স্থানীয়রা মনে করছেন, এমপি হারুন অর রশীদ যদি এই ধারা অব্যাহত রাখেন, তাহলে রাজবাড়ী-২ আসনের মানুষ শান্তিতে থাকতে পারবেন।
এ সময় শাওরাইল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?