এমবাপ্পের বিরুদ্ধে মামলার হুমকি
বিশ্বকাপ নিয়ে ব্যস্ত সময় কাটছে কিলিয়ান এমবাপ্পের। যখন কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে নামার প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখন মামলার হুমকিও পাচ্ছেন। তারকা এই স্ট্রাইকারের ওপর চরম ক্ষুব্ধ প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিয়া। এমনকি এমবাপ্পের বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছেন তিনি। সেইসঙ্গে এমবাপ্পেকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এমবাপ্পের বিরুদ্ধে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও নারীর প্রতি রাজনৈতিক সহিংসতার অভিযোগে মামলা করার হুমকি দিয়েছেন আমারিয়া। কিলিয়ান এমবাপ্পেকে ‘উপনিবেশ ক্যামেরুনের একজন’ ও ‘বর্বর’ বলে বর্ণবাদী আক্রমণ করেছিলেন প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিয়া।
এরপর তাকে তীব্র ভাষায় পাল্টা জবাব দেন ফরাসি ফুটবল অধিনায়ক এমবাপ্পে। আমারিয়াকে ‘ঘৃণ্য নারী’ উল্লেখ করে, এমবাপ্পে বলেন, ওই পদে থাকার অযোগ্য তিনি। এরপরই চরম ক্ষুব্ধ হয়ে এমবাপ্পের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন আমারিয়া।
এক্সে শেয়ার করা এক পোস্টে আমারিয়া লেখেন, আমাকে ঘৃণ্য এবং অযোগ্য নারী বলার আপনি কে, যখন আপনি আমাকে এমনকি ঠিকমত জানেনও না?
এটি নির্জলা এবং সোজাসাপ্টা লিঙ্গ ভিত্তিক সহিংসতা! একজন নারীর বিরুদ্ধে রাজনৈ

এটি নির্জলা এবং সোজাসাপ্টা লিঙ্গ ভিত্তিক সহিংসতা! একজন নারীর বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা। এমন একজন নারী যিনি জনগণের ভোটে এই পদমর্যাদায় আছে।
আপনি আমাকে অবজ্ঞা করেছেন বিশেষ করে আমার লিঙ্গের কারণে। আপনি আমাকে তুচ্ছজ্ঞান করেছেন বিশেষত আমি একজন নারী বলে। আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন। আপনার ফরাসি নাগরিকত্বকে সম্মান করুন এবং ক্ষমা চান। নাহলে আমি লিঙ্গ-ভিত্তিক সহিংসতার জন্য আইনি ব্যবস্থা নিতে পারি।
এক্সে দেওয়া দীর্ঘ পোস্টে আমারিয়া এও লেখেন যে, তার বিরোধ এমবাপের সঙ্গে, ফ্রান্সের সঙ্গে নয়। তিনি জানান, এমবাপে হয়ত জানেন না তিনি কে। তিনি শৈশব থেকে ফরাসি স্কুলে পড়াশোনা করেছেন এবং ফ্রান্সের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
তিনি অভিযোগ করেন, ফুটবল বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে খেলার আগে ও খেলা চলাকালে এমবাপে উদ্ধত আচরণ করেছেন এবং প্যারাগুয়ের খেলোয়াড়দেরকে অবজ্ঞা করেছেন।
তাছাড়া ম্যাচ শেষে প্যারাগুয়ের গোলরক্ষককেও এমবাপে সম্মান দেখাননি বলেও অভিযোগ করেন আমারিয়া। তার ভাষ্য, প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো খেলার অন্যতম মৌলিক মূল্যবোধ। তবে আমারিয়া স্বীকার করেছেন যে, আবেগের বশে দেওয়া আগের পোস্টটি তিনি পরে মুছে ফেলেছেন। তিনি বলেন, নিজের ভাষা নিয়ে অনুতপ্ত হওয়ায় সেটি সরিয়ে দেন।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। যদিওবা বর্তমানে ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের তালিকায় সবার ওপরে রয়েছেন মেসি। বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ডটি রয়েছে ফরাসি কিংবদন্তি জ্যাঁ ফন্তেইনের দখলে। সেই রেকর্ড ছুঁতে হলে মেসিকে আরও ৫টি গোল করতে হবে।
এদিকে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। দুজনের ঝুলিতেই রয়েছে ৭টি করে গোল। প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের জয়ের ম্যাচে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৯-এ পৌঁছেছে।