এরই মধ্যে কারা উঠলো নকআউটে, কারা বিদায় নিলো, কাদের এখনও সম্ভাবনা আছে
বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব প্রায় শেষ হওয়ার পথে। আর দু’দিন বাকি আছে। এরপরই পূর্ণ হয়ে যাবে রাউন্ড অব-৩২ এর লাইনআপ। তবে, গ্রুপ পর্বে প্রতিটি দলের দুই ম্যাচ শেষ হওয়ার পর অনেকগুলো দলেরই নকআউট নিশ্চিত হয়ে যায়। আবার নিশ্চিত হয়ে যায় বেশ কয়েকটি দলের বিদায়ও। বাকিগুলো থাকছে অপেক্ষায়, শেষ ম্যাচের সমীকরণ মেলানোর জন্য। এরই মধ্যে ৬টি গ্রুপের গ্রুপ পর্বের ম্যাচ সব শেষ। সমীকরণও এই গ্রুপগুলোর মিলে গেছে। গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানারআপ নির্ধারণ হয়ে গেছে। যদিও কিছু দলের এখনও সম্ভাবনা টিকে আছে, সেরা তৃতীয় দল হওয়ার। অর্থ্যাৎ, গ্রুপ পর্বের লড়াই পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তাদের ভাগ্য নিশ্চিত হচ্ছে না। তৃতীয় হওয়া কিছু দল দেশে ফেরার টিকিট কাটবে, নাকি বিদায় নেবে- সে অনিশ্চয়তায় রয়েছে তারা। গ্রুপ ‘এৎ থেকে ‘এফ’ পর্যন্ত - ৬টি দলের প্রথম পর্বের সবগুলো (৩টি করে) ম্যাচ শেষ। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানারআপ নিশ্চিত হয়ে গেছে। ‘এ’ গ্রুপ থেকে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ‘বি’ গ্রুপ থেকে সুইজারল্যান্ড ও কানাডা, ‘সি’ গ্রুপ থেকে ব্রাজিল ও মরক্কো, ‘ডি’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ‘ই’ গ্রুপ থেকে জার্মানি, আইভরি কোস্ট এব
বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্ব প্রায় শেষ হওয়ার পথে। আর দু’দিন বাকি আছে। এরপরই পূর্ণ হয়ে যাবে রাউন্ড অব-৩২ এর লাইনআপ। তবে, গ্রুপ পর্বে প্রতিটি দলের দুই ম্যাচ শেষ হওয়ার পর অনেকগুলো দলেরই নকআউট নিশ্চিত হয়ে যায়। আবার নিশ্চিত হয়ে যায় বেশ কয়েকটি দলের বিদায়ও। বাকিগুলো থাকছে অপেক্ষায়, শেষ ম্যাচের সমীকরণ মেলানোর জন্য।
এরই মধ্যে ৬টি গ্রুপের গ্রুপ পর্বের ম্যাচ সব শেষ। সমীকরণও এই গ্রুপগুলোর মিলে গেছে। গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানারআপ নির্ধারণ হয়ে গেছে। যদিও কিছু দলের এখনও সম্ভাবনা টিকে আছে, সেরা তৃতীয় দল হওয়ার। অর্থ্যাৎ, গ্রুপ পর্বের লড়াই পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তাদের ভাগ্য নিশ্চিত হচ্ছে না। তৃতীয় হওয়া কিছু দল দেশে ফেরার টিকিট কাটবে, নাকি বিদায় নেবে- সে অনিশ্চয়তায় রয়েছে তারা।
গ্রুপ ‘এৎ থেকে ‘এফ’ পর্যন্ত - ৬টি দলের প্রথম পর্বের সবগুলো (৩টি করে) ম্যাচ শেষ। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানারআপ নিশ্চিত হয়ে গেছে। ‘এ’ গ্রুপ থেকে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ‘বি’ গ্রুপ থেকে সুইজারল্যান্ড ও কানাডা, ‘সি’ গ্রুপ থেকে ব্রাজিল ও মরক্কো, ‘ডি’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ‘ই’ গ্রুপ থেকে জার্মানি, আইভরি কোস্ট এবং ‘এফ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস ও জাপান চ্যাম্পিয়ন ও রানারআপ হয়ে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে (রাউন্ড অব-৩২) উন্নীত হয়েছে।
এছাড়া প্রথম রাউন্ডের শেষ ম্যাচ খেলার আগেই আরও কয়েকটি দলের নকআউট নিশ্চিত হয়ে গেছে। ‘আই’ গ্রুপের ফ্রান্স ও নরওয়ে ১ ম্যাচ বাকি থাকতেই নকআউটে খেলা নিশ্চিত করে ফেলেছ। এছাড়া জে গ্রুপের আর্জেন্টিনা এবং কে গ্রুপ থেকে কলম্বিয়া বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে।
এরই মধ্যে বিদায় নিয়েচে ৮টি দেশ। চেকিয়া, কাতার, হাইতি, তুরস্ক, কুরাসাও, তিউনিসিয়া। বিদায়ের শঙ্কায় রয়েছে নিউজিল্যান্ড, সৌদি আরব, ইরাক ও উজকিস্তান।
দেখে নিন এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত যে দলগুলো নকআউট পর্বে উঠে গেছে এবং যেগুলো বিদায় নিয়েছে সেগুলোর তালিকা
নোট: সবুজ কালার- নকআউট নিশ্চিত, লাল কালার- বিদায় নিশ্চিত, বাকিগুলো অপেক্ষমান।
|
গ্রুপ |
চ্যাম্পিয়ন |
রানারআপ |
তৃতীয় |
চতুর্থ |
|
এ |
মেক্সিকো |
দক্ষিণ আফ্রিকা |
দক্ষিণ কোরিয়া |
চেকিয়া |
|
বি |
সুইজারল্যান্ড |
কানাডা |
বসনিয়া ও হার্জেগোভিনা |
কাতার |
|
সি |
ব্রাজিল |
মরক্কো |
স্কটল্যান্ড |
হাইতি |
|
ডি |
যুক্তরাষ্ট্র |
অস্ট্রেলিয়া |
প্যারাগুয়ে |
তুরস্ক |
|
ই |
জার্মানি |
আইভরি কোস্ট |
ইকুয়েডর |
কুরাসাও |
|
এফ |
নেদারল্যান্ডস |
জাপান |
সুইডেন |
তিউনিসিয়া |
|
জি |
মিশর |
ইরান |
বেলজিয়াম |
নিউজিল্যান্ড |
|
এইচ |
স্পেন |
উরুগুয়ে |
কেপ ভার্দে |
সৌদি আরব |
|
আই |
ফ্রান্স |
নরওয়ে |
সেনেগাল |
ইরাক |
|
জে |
আর্জেন্টিনা |
অস্ট্রিয়া |
আলজেরিয়া |
জর্ডান |
|
কে |
কলম্বিয়া |
পর্তুগাল |
ডিআর কঙ্গো |
উজবেকিস্তান |
|
এল |
ইংল্যান্ড |
ঘানা |
ক্রোয়েশিয়া |
পানামা |
আইএইচএস/
What's Your Reaction?