এলএনজি আমদানিতে ঐতিহাসিক রেকর্ড গড়লো ইউরোপ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে মার্চ মাসে ইউরোপে লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানিতে সর্বকালের ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপ (জিআইই) এর ডেটার ওপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা তাস। মার্চ মাসের শেষ নাগাদ ইউরোপিয়ান টার্মিনাল থেকে ইউরোপীয় ইউনিয়ন-এর গ্যাস পরিবহন ব্যবস্থায় প্রবাহিত এলএনজি-এর পরিমাণ প্রায় ১৩ দশমিক ৭ বিলিয়ন ঘনমিটার, যা ফেব্রুয়ারির তুলনায় ১৫ শতাংশ এবং মার্চ ২০২৫-এর তুলনায় ৮ শতাংশ বেশি। এর আগের সর্বোচ্চ গ্যাস সরবরাহ রেকর্ড করা হয়েছিল ২০২৫ সালের মে মাসে। তখন ১২ দশমিক ৮৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করা হয়েছিল। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকের শেষে, ইউরোপের গ্যাস ট্রান্সমিশন সিস্টেমে টার্মিনাল থেকে এলএনজি-এর প্রবাহ এখনও ৩৮ বিলিয়ন ঘনমিটারেরও বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। কেএম 

এলএনজি আমদানিতে ঐতিহাসিক রেকর্ড গড়লো ইউরোপ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে মার্চ মাসে ইউরোপে লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানিতে সর্বকালের ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে।

গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপ (জিআইই) এর ডেটার ওপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।

মার্চ মাসের শেষ নাগাদ ইউরোপিয়ান টার্মিনাল থেকে ইউরোপীয় ইউনিয়ন-এর গ্যাস পরিবহন ব্যবস্থায় প্রবাহিত এলএনজি-এর পরিমাণ প্রায় ১৩ দশমিক ৭ বিলিয়ন ঘনমিটার, যা ফেব্রুয়ারির তুলনায় ১৫ শতাংশ এবং মার্চ ২০২৫-এর তুলনায় ৮ শতাংশ বেশি।

এর আগের সর্বোচ্চ গ্যাস সরবরাহ রেকর্ড করা হয়েছিল ২০২৫ সালের মে মাসে। তখন ১২ দশমিক ৮৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করা হয়েছিল।

২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকের শেষে, ইউরোপের গ্যাস ট্রান্সমিশন সিস্টেমে টার্মিনাল থেকে এলএনজি-এর প্রবাহ এখনও ৩৮ বিলিয়ন ঘনমিটারেরও বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow