এল মেনচো কে ছিলেন? তাকে ঘিরে কেন উত্তাল মেক্সিকো
মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো, যার আসল নাম নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস। রোববার দেশটির বিশেষ বাহিনীর অভিযানে তিনি নিহত হয়েছেন। তিনি ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামে পরিচিত শক্তিশালী অপরাধচক্রের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা। সাম্প্রতিক বছরগুলোতে এ কার্টেলটি মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর অপরাধ সংগঠনে পরিণত হয়েছিল। জালিস্কো অঙ্গরাজ্যভিত্তিক এ কার্টেল চরম সহিংসতা ও সামরিক মানের অস্ত্র ব্যবহারের জন্য কুখ্যাত ছিল। তারা সেনাবাহিনীর ওপর সরাসরি হামলা চালিয়েছে, হেলিকপ্টার ভূপাতিত করেছে এবং ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিক্ষেপ করেছে। ২০১৫ সালে তাকে ধরতে গেলে কার্টেল সদস্যরা রকেট লঞ্চার দিয়ে একটি সেনা হেলিকপ্টার গুলি করে নামিয়ে দেয়। ২০২০ সালে মেক্সিকো সিটিতে তৎকালীন পুলিশপ্রধানের ওপর গ্রেনেড ও শক্তিশালী রাইফেল দিয়ে হামলার ঘটনাতেও এ গোষ্ঠীর নাম উঠে আসে। মার্কিন মাদকদমন সংস্থা ডিইএ এই কার্টেলকে বিশ্বের অন্যতম শক্তিশালী মাদকচক্র হিসেবে বিবেচনা করত। তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে বিস্তৃত ছিল বলে জানানো হয়। কোকেন, মেথঅ্যামফেটামিন ও ফেন্টানিল পাচার থেকে তারা বিপুল অর্থ আ
মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো, যার আসল নাম নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস। রোববার দেশটির বিশেষ বাহিনীর অভিযানে তিনি নিহত হয়েছেন। তিনি ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামে পরিচিত শক্তিশালী অপরাধচক্রের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা। সাম্প্রতিক বছরগুলোতে এ কার্টেলটি মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর অপরাধ সংগঠনে পরিণত হয়েছিল।
জালিস্কো অঙ্গরাজ্যভিত্তিক এ কার্টেল চরম সহিংসতা ও সামরিক মানের অস্ত্র ব্যবহারের জন্য কুখ্যাত ছিল। তারা সেনাবাহিনীর ওপর সরাসরি হামলা চালিয়েছে, হেলিকপ্টার ভূপাতিত করেছে এবং ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিক্ষেপ করেছে। ২০১৫ সালে তাকে ধরতে গেলে কার্টেল সদস্যরা রকেট লঞ্চার দিয়ে একটি সেনা হেলিকপ্টার গুলি করে নামিয়ে দেয়। ২০২০ সালে মেক্সিকো সিটিতে তৎকালীন পুলিশপ্রধানের ওপর গ্রেনেড ও শক্তিশালী রাইফেল দিয়ে হামলার ঘটনাতেও এ গোষ্ঠীর নাম উঠে আসে।
মার্কিন মাদকদমন সংস্থা ডিইএ এই কার্টেলকে বিশ্বের অন্যতম শক্তিশালী মাদকচক্র হিসেবে বিবেচনা করত। তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে বিস্তৃত ছিল বলে জানানো হয়। কোকেন, মেথঅ্যামফেটামিন ও ফেন্টানিল পাচার থেকে তারা বিপুল অর্থ আয় করত। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আধুনিক অস্ত্র, প্রশিক্ষিত সশস্ত্র সদস্য ও বিপুল অর্থের জোরে তারা মেক্সিকোর সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল।
পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করা এল মেনচো নব্বইয়ের দশক থেকে মাদক পাচারের সঙ্গে যুক্ত হন। তরুণ বয়সে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে হেরোইন বিতরণের ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত হন এবং প্রায় তিন বছর কারাভোগ করেন। মুক্তির পর মেক্সিকোতে ফিরে এসে তিনি আবার অপরাধ জগতে সক্রিয় হন। ২০০৭ সালের দিকে এরিক ভ্যালেন্সিয়া সালাজারের সঙ্গে মিলে তিনি জালিস্কো নিউ জেনারেশন কার্টেল গঠন করেন। শুরুতে তারা সিনালোয়া কার্টেলের সঙ্গে যুক্ত থাকলেও পরে আলাদা হয়ে যায় এবং দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।
এল মেনচো জনসমক্ষে খুব কম আসতেন। তার খুব কম ছবি প্রকাশ্যে এসেছে। ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়, যার মধ্যে মাদক পাচার, অস্ত্র ব্যবহার ও আন্তর্জাতিক অপরাধচক্র পরিচালনার অভিযোগ ছিল।
তার নিহত হওয়ার পর মেক্সিকোর বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়া হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। সূত্র : দ্য গার্ডিয়ান
What's Your Reaction?