‘এশিয়াটিক থ্রি-সিক্সটি’ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিবৃতি
গণমাধ্যমে ‘এশিয়াটিক থ্রি-সিক্সটি’র বিরুদ্ধে তদন্ত স্থগিতের আবেদন খারিজ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২৮ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ওই শিরোনামের কিছু বিভ্রান্তিকর সংবাদ এশিয়াটিক থ্রি–সিক্সটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার জায়গা থেকে বিষয়টি পরিষ্কার করতে তারা প্রকৃত তথ্য উপস্থাপন করছে। বিবৃতিতে দাবি করা হয়, ‘এশিয়াটিক থ্রি-সিক্সটি’র বিরুদ্ধে তদন্ত স্থগিতের আবেদন খারিজ’, এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত। আপিল বিভাগ এশিয়াটিক থ্রি–সিক্সটির দায়ের করা কোনো আবেদন খারিজ করেনি। বরং হাইকোর্টে চলমান বিষয়ে আপিল বিভাগ পূর্বে জারি করা স্থগিতাদেশ বহাল রেখে মামলাটি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দিয়েছে। এতে বলা হয়, এনায়েত উল্লাহ নামে এক ব্যক্তি পিটিশনার হিসেবে ২০২৫ সালে হাইকোর্টে একটি রিট পিটিশন (নং ৬৮১২/২০২৫) দায়ের করেন। এতে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিরুদ্ধ
গণমাধ্যমে ‘এশিয়াটিক থ্রি-সিক্সটি’র বিরুদ্ধে তদন্ত স্থগিতের আবেদন খারিজ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ওই শিরোনামের কিছু বিভ্রান্তিকর সংবাদ এশিয়াটিক থ্রি–সিক্সটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার জায়গা থেকে বিষয়টি পরিষ্কার করতে তারা প্রকৃত তথ্য উপস্থাপন করছে।
বিবৃতিতে দাবি করা হয়, ‘এশিয়াটিক থ্রি-সিক্সটি’র বিরুদ্ধে তদন্ত স্থগিতের আবেদন খারিজ’, এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত।
আপিল বিভাগ এশিয়াটিক থ্রি–সিক্সটির দায়ের করা কোনো আবেদন খারিজ করেনি। বরং হাইকোর্টে চলমান বিষয়ে আপিল বিভাগ পূর্বে জারি করা স্থগিতাদেশ বহাল রেখে মামলাটি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দিয়েছে।
এতে বলা হয়, এনায়েত উল্লাহ নামে এক ব্যক্তি পিটিশনার হিসেবে ২০২৫ সালে হাইকোর্টে একটি রিট পিটিশন (নং ৬৮১২/২০২৫) দায়ের করেন। এতে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরবর্তীতে ২৮ জুলাই ২০২৫ তারিখে হাইকোর্ট বিভাগ একটি রুল জারি করে।
এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে এশিয়াটিক থ্রি–সিক্সটির একজন পরিচালক প্রতিষ্ঠানের পক্ষে আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং ৩৩৩৮/২০২৫) দায়ের করেন। পরে ২৮ আগস্ট ২০২৫ তারিখে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের ২৮ জুলাইয়ের আদেশের কার্যকারিতা স্থগিত রাখেন।
পরবর্তীতে ২০ এপ্রিল ২০২৬ তারিখে আপিল বিভাগের কোর্ট নং ১-এ মামলাটি শুনানির জন্য আসে। শুনানি শেষে আদালত সিভিল পিটিশন ফর লিভ টু আপিলটি ‘ডিসপোজড অব’ হিসেবে নিষ্পত্তি করেন এবং পূর্বে দেওয়া স্থগিতাদেশ বহাল রাখার পাশাপাশি হাইকোর্ট বিভাগকে মূল রিটটি নিষ্পত্তির নির্দেশ দেন।
বিবৃতিতে আরও বলা হয়, আদালতের ভাষায় ‘ডিসচার্জ’ মানে খারিজ, আর ‘ডিসপোজড অব’ মানে নিষ্পত্তি। ফলে উক্ত মামলাকে ‘খারিজ’ বলা সঠিক নয়।
প্রতিষ্ঠানটির দাবি, আদালতের আদেশের প্রকৃত মর্ম না বুঝে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা দুঃখজনক। এতে সাধারণ মানুষ যেমন বিভ্রান্ত হচ্ছেন, তেমনি প্রতিষ্ঠানটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আদালতের আদেশ যথাযথভাবে বুঝে সঠিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
What's Your Reaction?