এশিয়ান আরচ্যারিকে কোটি টাকা অনুদান দিল কাতার অলিম্পিক
অলিম্পিকের অন্যতম ডিসিপ্লিন আরচ্যারি। বাংলাদেশ টানা দুইবার অলিম্পিকে সরাসরি আরচ্যারি ডিসিপ্লিনে খেলেছে। মাঠের মতো মাঠের বাইরেও আরচ্যারিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এখন এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি। তার অধীন সংস্থাটিকে আড়াই কোটি টাকা অনুদান দিয়েছে কাতার অলিম্পিক কমিটি।
কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়াদ বিন হামাদ আল থানির কাছ থেকে আর্থিক অনুদান পাওয়ার কথা জানিয়েছেন এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি চপল। তিনি কাতার থেকে ফিরে বলেন, ‘অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার নবনির্বাচিত সভাপতি উজবেকিস্তানের কংগ্রেসে এশিয়ান আরচ্যারির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এরপর আমাকে কাতার সফরের আমন্ত্রণ জানান। সম্প্রতি কাতার সফরে তিনি এশিয়ান আরচ্যারি ফেডারেশনকে ২ লাখ ৭ হাজার ডলার অনুদান দিয়েছেন, যা এশিয়ান আরচ্যারির প্রশাসনিক ও উন্নয়ন খাতে ব্যয় হবে।’
কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ। ক্রীড়া খাতে তারা অনেক দেশকে সাহায্য-সহযোগিতা করে। বাফুফে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে জাতীয় দলের অনুশীলনের ব্যবস্থা করেছিল একাধিকবার।
অলিম্পিকের অন্যতম ডিসিপ্লিন আরচ্যারি। বাংলাদেশ টানা দুইবার অলিম্পিকে সরাসরি আরচ্যারি ডিসিপ্লিনে খেলেছে। মাঠের মতো মাঠের বাইরেও আরচ্যারিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এখন এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি। তার অধীন সংস্থাটিকে আড়াই কোটি টাকা অনুদান দিয়েছে কাতার অলিম্পিক কমিটি।
কাতার অলিম্পিক কমিটির সভাপতি শেখ জোয়াদ বিন হামাদ আল থানির কাছ থেকে আর্থিক অনুদান পাওয়ার কথা জানিয়েছেন এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি চপল। তিনি কাতার থেকে ফিরে বলেন, ‘অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার নবনির্বাচিত সভাপতি উজবেকিস্তানের কংগ্রেসে এশিয়ান আরচ্যারির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। এরপর আমাকে কাতার সফরের আমন্ত্রণ জানান। সম্প্রতি কাতার সফরে তিনি এশিয়ান আরচ্যারি ফেডারেশনকে ২ লাখ ৭ হাজার ডলার অনুদান দিয়েছেন, যা এশিয়ান আরচ্যারির প্রশাসনিক ও উন্নয়ন খাতে ব্যয় হবে।’
কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ। ক্রীড়া খাতে তারা অনেক দেশকে সাহায্য-সহযোগিতা করে। বাফুফে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে জাতীয় দলের অনুশীলনের ব্যবস্থা করেছিল একাধিকবার। অন্য ফেডারেশনগুলোরও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কাতারের মাধ্যমে সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকলেও সেভাবে কাজে লাগাতে পারে না।