এসএসএফ-পিজিআর-পুলিশ প্রটেকশন পাবেন সাবেক রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রটেকশনের জন্য এসএসএফ, পিজিআরসহ ছয় মাসের একটা বিধান আছে। ছয় মাসের প্রটেকশনের সুযোগ তিনি পাবেন। এছাড়া পুলিশ ও অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ-সুবিধা সবই পাবেন। রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‌‘পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে তার ইনসিকিউরিটি আছে কি না? সাংবাদিকের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন। তার প্রটেকশনের জন্য এসএসএফ, পিজিআরসহ ছয় মাসের একটা বিধান আছে। ছয় মাসের প্রটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ-সুবিধা সবই

এসএসএফ-পিজিআর-পুলিশ প্রটেকশন পাবেন সাবেক রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রটেকশনের জন্য এসএসএফ, পিজিআরসহ ছয় মাসের একটা বিধান আছে। ছয় মাসের প্রটেকশনের সুযোগ তিনি পাবেন। এছাড়া পুলিশ ও অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ-সুবিধা সবই পাবেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‌‘পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে তার ইনসিকিউরিটি আছে কি না? সাংবাদিকের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন। তার প্রটেকশনের জন্য এসএসএফ, পিজিআরসহ ছয় মাসের একটা বিধান আছে। ছয় মাসের প্রটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ-সুবিধা সবই পাবেন।

বিরোধী পক্ষ সাবেক রাষ্ট্রপতির গ্রেফতার কেন চায় প্রশ্নে মন্ত্রী বলেন, বিরোধী পক্ষকে জিজ্ঞেস করেন কেন চায়।

এনসিপি নেতারা দীর্ঘদিন ধরে সাবেক রাষ্ট্রপতির গ্রেফতারের দাবিতে আন্দোলন করে আসছে। গত দুদিন ধরে তারা জোরালোভাবে দাবি জানাচ্ছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন। সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারে আইনে সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন শারীরিক কারণে। তার পদত্যাগপত্রে বিস্তারিত উল্লেখ করেছেন। তিনি পদত্যাগ করতে চাইলে করতে পারেন এবং স্পিকারের কাছে পদত্যাগ করার বিধান সাংবিধানিকভাবে। তিনি (স্পিকার) অ্যাক্সেপ্ট করেছেন। এখন অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার স্পিকার গ্রহণ করেছেন। এগুলো সবই আইনি কথা।

তিনি বলেন, এখন যারা তার (সাবেক রাষ্ট্রপতি) বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তাদের সেটা অধিকার আছে। আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কী প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। সেটা আছে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধীদলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে। সেটা করতে পারে। কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে স্বৈরাচারের শেষ দিকে, ইন্টারিম গভর্মেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় ৫-৬ মাসের সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধি-বিধান অনুযায়ী করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি (সাবেক রাষ্ট্রপতি) প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদি বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি।

শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথোপকথনের বিষয়ে গোয়েন্দা সংস্থা কোনো তথ্য পেয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, কী তথ্য প্রমাণ আছে সেটা তাকেই জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সে রকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন গিয়ে কারও সঙ্গে কথা বলতে হয় না, এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন বছর তিন মাস রাষ্ট্রপতি ছিলেন। এর আগে দুদক ও ব্যাংকের প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তখনকার ঘটনায় কোনো বিচার হবে কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, সেই সময় দায়িত্ব পালনকালীন তার কি কোনো অভিযোগ কেউ দিয়েছিল? দিয়ে থাকলে সেটা তখনকার সময়ে যদি কোনো কিছুর রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, বিধি-বিধান অনুসারে চলবে, আইনানুসারে চলবে।

টিটি/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow