এসএসসিতে কমতে পারে পরীক্ষার বিষয়
এসএসসি পরীক্ষায় সাবজেক্ট বা বিষয় কমানোর চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এটা কীভাবে বাস্তবায়ন করা যায়; কমানো হলে কোন বিষয় বাদ দেওয়া যায়; তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিগগির এ কমিটি গঠন করে পরিপত্র জারি করা হবে। বুধবার (২৫ মার্চ) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এসএসসি পরীক্ষায় বিষয় কমানো যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেটা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। এ বছরের আসন্ন এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এবার আগের নিয়মেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলেও জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এএএইচ/বিএ
এসএসসি পরীক্ষায় সাবজেক্ট বা বিষয় কমানোর চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এটা কীভাবে বাস্তবায়ন করা যায়; কমানো হলে কোন বিষয় বাদ দেওয়া যায়; তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিগগির এ কমিটি গঠন করে পরিপত্র জারি করা হবে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এসএসসি পরীক্ষায় বিষয় কমানো যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে সেটা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। এ বছরের আসন্ন এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এবার আগের নিয়মেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলেও জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এএএইচ/বিএ
What's Your Reaction?