এসএসসিতে ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নির্দিষ্ট কিছু মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের ৮টি নির্ধারিত মডেল ব্যবহার করতে পারবে। এসব মডেল হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW। এ ছাড়া উল্লিখিত মডেলের বাইরে সাধারণ (নন-প্রোগ্রামেবল) ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়। এতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (অ্যানালগ) হাতঘড়ি ব্যবহার করতে পারবে। তবে কোনো ধরনের প্রোগ্রামেবল বা স্মার্ট ডিভাইস পরীক্ষার কেন্দ্রে বহন করা যাবে না।

এসএসসিতে ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

এসএসসি পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নির্দিষ্ট কিছু মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের ৮টি নির্ধারিত মডেল ব্যবহার করতে পারবে। এসব মডেল হলো—Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus ও Fx-991CW।

এ ছাড়া উল্লিখিত মডেলের বাইরে সাধারণ (নন-প্রোগ্রামেবল) ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (অ্যানালগ) হাতঘড়ি ব্যবহার করতে পারবে। তবে কোনো ধরনের প্রোগ্রামেবল বা স্মার্ট ডিভাইস পরীক্ষার কেন্দ্রে বহন করা যাবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow