এসএসসির ফলাফলে বুড়িচং উপজেলায় সেরা বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজ

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় সেরা ফলাফল অর্জন করে প্রথম স্থান লাভ করেছে। রবিবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর বুড়িচং উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানের মধ্যে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ সর্বোচ্চ সাফল্য অর্জন করে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫২ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ৩ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ৫৫ শতাংশ। ফলাফলে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। এছাড়া ১৫ জন এ, ১২ জন এ-মাইনাস, ১৫ জন বি এবং একজন শিক্ষার্থী সি গ্রেড পেয়েছে। এ বিষয়ে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কবির হোসেন বলেন,শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের অক্লান্

এসএসসির ফলাফলে বুড়িচং উপজেলায় সেরা বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজ

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় সেরা ফলাফল অর্জন করে প্রথম স্থান লাভ করেছে।

রবিবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর বুড়িচং উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানের মধ্যে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ সর্বোচ্চ সাফল্য অর্জন করে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫২ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ৩ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ৫৫ শতাংশ।

ফলাফলে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। এছাড়া ১৫ জন এ, ১২ জন এ-মাইনাস, ১৫ জন বি এবং একজন শিক্ষার্থী সি গ্রেড পেয়েছে।

এ বিষয়ে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কবির হোসেন বলেন,শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই সফলতা। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানের ভালো ফলাফলে সন্তোষ প্রকাশ করে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কবির হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন,প্রতিষ্ঠার পর থেকেই বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা।

এসএসসি পরীক্ষার ফলাফলে বুড়িচং উপজেলায় প্রথম স্থান অর্জনের খবরে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow