এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রি, শিক্ষার্থী আটক

অনলাইনে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে রংপুরে এক শিক্ষার্থীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। এর আগে বুধবার দুপুরে নগরীর শালবন এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে তার ব্যবহৃত ডিভাইসসহ আটক করা হয়।  প্রতারণার অভিযোগে আটক ওই শিক্ষার্থী নগরীর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা এলাকায়। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে আসছিল। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয় এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট এক ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার ব্যবহৃত স্মার্টফোনে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ এবং বি

এসএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রি, শিক্ষার্থী আটক

অনলাইনে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে রংপুরে এক শিক্ষার্থীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। এর আগে বুধবার দুপুরে নগরীর শালবন এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে তার ব্যবহৃত ডিভাইসসহ আটক করা হয়। 

প্রতারণার অভিযোগে আটক ওই শিক্ষার্থী নগরীর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা এলাকায়।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে আসছিল। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয় এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট এক ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনলাইনে ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার ব্যবহৃত স্মার্টফোনে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ এবং বিকাশ অ্যাকাউন্টে লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

মহানগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বলেন, আটক শিক্ষার্থীর বিরুদ্ধে অনলাইনে প্রতারণার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow