এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কবে
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। গত ২৭ জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক। এদিন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতেও জানানো হয়, নির্ধারিত তারিখে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে। এর আগে এসএসসি ও সমমানের ফল ২০ জুলাই প্রকাশের কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। ১৮ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি ছিল বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন। চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। পরে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অ
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। গত ২৭ জুলাই এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক।
এদিন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতেও জানানো হয়, নির্ধারিত তারিখে এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে।
এর আগে এসএসসি ও সমমানের ফল ২০ জুলাই প্রকাশের কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা স্থগিত করা হয়। ১৮ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২০ জুলাই ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি ছিল বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ৮ জুন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন।
চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং শেষ হয় ২০ মে। পরে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী। আগামী ১০ আগস্ট ফল প্রকাশের মধ্য দিয়ে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে।
What's Your Reaction?