এসএসসি পরীক্ষায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ধানমন্ডি থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৫৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪৭ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অসামান্য ফলাফল অর্জনের পাশাপাশি বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছে ৩০ শিক্ষার্থী। বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১০১ শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৫৪ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪৬ জন। অকৃতকার্য হওয়া বাকি ৮ শিক্ষার্থীই ছিলেন অনিয়মিত পরীক্ষার্থী। বিদ্যালয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক মেহেরুন্নেছা বলেন, ‘আমাদের শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক দিকনির্দেশনা, নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই ধানমন্ডি থানায় এই সেরা ফলাফল অর্জিত হয়েছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শতভাগ সাফল্য এবং ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের শতভাগ পাসের অর্জন আমাদের গর্বিত করেছে। অভিভাবকদের সহযোগিতাও এই সাফল্যের অন্যতম চালিকাশক্তি। আমরা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে বদ্

এসএসসি পরীক্ষায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ধানমন্ডি থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৫৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ২৪৭ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অসামান্য ফলাফল অর্জনের পাশাপাশি বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছে ৩০ শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ১০১ শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৫৪ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪৬ জন। অকৃতকার্য হওয়া বাকি ৮ শিক্ষার্থীই ছিলেন অনিয়মিত পরীক্ষার্থী।

বিদ্যালয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক মেহেরুন্নেছা বলেন, ‘আমাদের শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক দিকনির্দেশনা, নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই ধানমন্ডি থানায় এই সেরা ফলাফল অর্জিত হয়েছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শতভাগ সাফল্য এবং ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের শতভাগ পাসের অর্জন আমাদের গর্বিত করেছে। অভিভাবকদের সহযোগিতাও এই সাফল্যের অন্যতম চালিকাশক্তি। আমরা ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।’

বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামীতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow