এসএসসি পরীক্ষার ফল এবার ৬০ দিনের আগেই প্রকাশ হবে

  পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী পরীক্ষা গ্রহণের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। তবে এবার তা আরও এগিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, এবার ৬০ দিনের আগেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। সেশনজট কমাতে এ উদ্যোগ নেওয়া হতে পারে। এ বছর এসএসসি পরীক্ষার খাতা দেখতে এক্সামিনার (পরীক্ষক) বাড়ানো হচ্ছে। পরীক্ষকদের যথেষ্ট সময়ও দেওয়া হবে। তিনি বলেন, কিন্তু আমরা কোনো মানকি নম্বর দেবো না। শিক্ষার্থীরা যা লেখবে, তাই-ই পাবে। বাড়িয়ে দেওয়া হবে না। আগে কেউ ৭৫ পেলে ৮০ দেওয়া হতো। এখন আর সেই সুযোগ নেই। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল)। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার ১১টি শিক্

এসএসসি পরীক্ষার ফল এবার ৬০ দিনের আগেই প্রকাশ হবে

 

পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী পরীক্ষা গ্রহণের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। তবে এবার তা আরও এগিয়ে আনা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এবার ৬০ দিনের আগেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। সেশনজট কমাতে এ উদ্যোগ নেওয়া হতে পারে। এ বছর এসএসসি পরীক্ষার খাতা দেখতে এক্সামিনার (পরীক্ষক) বাড়ানো হচ্ছে। পরীক্ষকদের যথেষ্ট সময়ও দেওয়া হবে।

তিনি বলেন, কিন্তু আমরা কোনো মানকি নম্বর দেবো না। শিক্ষার্থীরা যা লেখবে, তাই-ই পাবে। বাড়িয়ে দেওয়া হবে না। আগে কেউ ৭৫ পেলে ৮০ দেওয়া হতো। এখন আর সেই সুযোগ নেই।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল)। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। তার মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। আর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিচ্ছে দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এএএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow