এসবিএসপি সাহিত্য পুরস্কার পেলেন ১০ কবি-লেখক

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ তুলে দেওয়া হয়েছে ১০ কবি-লেখকের হাতে। ২৪ জুলাই শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালায় পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এসবিএসপির নির্বাহী সভাপতি কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য দেন এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর। আরও পড়ুন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে বিশ্ব কবিতা দিবস উদযাপন বিশেষ অতিথি ছিলেন নাট্যকার ও কথাসাহিত্যিক ফেরদৌস হাসান, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশীদ, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ। সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায় পুরস্কারপ্রাপ্তরা হলেন—মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ, হাসনাত আমজাদ, সমীর আহমেদ, ড. হাফিজ রহমান, রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন এবং নুসরাত সুলতানা। আরও পড়ুন দোলন বর্ষা আর্ট এক্সিবিশন উপলক্ষে ছবি আহ্বান সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৯ বছর ধরে

এসবিএসপি সাহিত্য পুরস্কার পেলেন ১০ কবি-লেখক

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ তুলে দেওয়া হয়েছে ১০ কবি-লেখকের হাতে। ২৪ জুলাই শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালায় পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এসবিএসপির নির্বাহী সভাপতি কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য দেন এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর।

বিশেষ অতিথি ছিলেন নাট্যকার ও কথাসাহিত্যিক ফেরদৌস হাসান, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশীদ, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ।

সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায় পুরস্কারপ্রাপ্তরা হলেন—মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ, হাসনাত আমজাদ, সমীর আহমেদ, ড. হাফিজ রহমান, রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন এবং নুসরাত সুলতানা।

সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতি বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হয়।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow