এ মাসেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে আবারও নতুন আপডেট এসেছে। ‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব খান নিজেই জানান, সিনেমাটির কাজ খুব শিগগিরই আবার শুরু হচ্ছে। শাকিব খান বলেন, ‘আবার নতুন করে ‌‘সোলজার’ শুরু করছি। সিনেমার বাকি অংশের শুটিং দেশের বাইরে সম্পন্ন হবে। আশা করি এ বছরই দর্শক একটি ভালো সিনেমা দেখতে পাবেন।’ এরই ধারাবাহিকতায় সিনেমাটির নির্মাতা সাকিব ফাহাদও শুটিং শুরুর সময় নিয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ‘শাকিব ভাই যেভাবে বলেছেন, তিনি ‘সোলজার’-এর লুকে ফিরছেন। আমরা আশা করছি এ মাসেই বাকি শুটিং শুরু হবে। খুব অল্প অংশই বাকি আছে, যা দেশের বাইরে সম্পন্ন করা হবে।’ এর আগে নির্মাতা জানিয়েছিলেন, কোরবানি ঈদের পর সিনেমার বাকি অংশের কাজ শুরু হবে। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগোচ্ছে টিম ‘সোলজার’। নির্মাতা আরও জানান, সিনেমাটি কোনো নির্দিষ্ট ঈদকে ঘিরে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই। পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে সময়মতো মুক্তি নির্ধারণ করা হবে। গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল ‘সোলজার’-এর শুটিং। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও আছ

এ মাসেই নতুন সিনেমার শুটিং শুরু করবেন শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে আবারও নতুন আপডেট এসেছে। ‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব খান নিজেই জানান, সিনেমাটির কাজ খুব শিগগিরই আবার শুরু হচ্ছে।

শাকিব খান বলেন, ‘আবার নতুন করে ‌‘সোলজার’ শুরু করছি। সিনেমার বাকি অংশের শুটিং দেশের বাইরে সম্পন্ন হবে। আশা করি এ বছরই দর্শক একটি ভালো সিনেমা দেখতে পাবেন।’

এরই ধারাবাহিকতায় সিনেমাটির নির্মাতা সাকিব ফাহাদও শুটিং শুরুর সময় নিয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, ‘শাকিব ভাই যেভাবে বলেছেন, তিনি ‘সোলজার’-এর লুকে ফিরছেন। আমরা আশা করছি এ মাসেই বাকি শুটিং শুরু হবে। খুব অল্প অংশই বাকি আছে, যা দেশের বাইরে সম্পন্ন করা হবে।’

এর আগে নির্মাতা জানিয়েছিলেন, কোরবানি ঈদের পর সিনেমার বাকি অংশের কাজ শুরু হবে। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগোচ্ছে টিম ‘সোলজার’। নির্মাতা আরও জানান, সিনেমাটি কোনো নির্দিষ্ট ঈদকে ঘিরে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই। পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে সময়মতো মুক্তি নির্ধারণ করা হবে।

গত বছরের অক্টোবরে শুরু হয়েছিল ‘সোলজার’-এর শুটিং। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরও আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন। প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow