ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন বাবা, মা ও বোন। আজ (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে ওমরাহ পালনের অনুভূতিও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ভাবনা লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচেপড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়।’ তিনি আরও লেখেন, ‘জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’ ভাবনার এই পোস্ট প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে তার ও পরিবারের জন্য দোয়া ও শুভকামনাও জানিয়েছেন। ছোটপর্দার মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু হয় আশনা হাবিব ভাবনার। পরে ২০১৭ সালে নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সিনেমাটিতে ওপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘ন
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন বাবা, মা ও বোন। আজ (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র মক্কা শরিফ থেকে কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই বিষয়টি জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে ওমরাহ পালনের অনুভূতিও ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে।
ভাবনা লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচেপড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়।’
তিনি আরও লেখেন, ‘জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’
ভাবনার এই পোস্ট প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকে তার ও পরিবারের জন্য দোয়া ও শুভকামনাও জানিয়েছেন।
ছোটপর্দার মাধ্যমে অভিনয়জগতে পথচলা শুরু হয় আশনা হাবিব ভাবনার। পরে ২০১৭ সালে নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। সিনেমাটিতে ওপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নয়নতারা’ চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি।
আরও পড়ুন:
হাত ভেঙে বিনাচিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য
বক্তব্য বিকৃত করে কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ জাহিদ হাসান
এরপর ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘দামপাড়া’র মতো ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি তিনি নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত।
এমএমএফ
What's Your Reaction?