ওমান সাগরে ইরানের সঙ্গে যোগ দিচ্ছে রুশ রণতরী

রাশিয়াকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে তেহরান ও মস্কো। আগামীকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের ওমান সাগরে এ মহড়া শুরু হবে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবুও ইরান ঘিরে মার্কিন সামরিক শক্তি কমানোর কোনো ইঙ্গিত নেই। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য সব প্রস্তুতির অংশ হিসেবেই মহড়ার আয়োজন করছে ইরান।  এর আগে হরমুজ প্রণালিতে গত সোমবার মহড়া চালায় ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। ওই মহড়া ছিল এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির প্রতি একটি চ্যালেঞ্জ। এরপর আজ বুধবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসৌদলু বলেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। ইরান ও রাশিয়ার মধ্যে এ যৌথ মহড়ার লক্ষ্য হলো সমুদ্রে নিরাপত্তা বাড়ানো এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা। তবে কত দিন ধরে এ মহড়া চলবে, তা স্পষ্ট করেননি হাসান মাকসৌদলু।  মহড়া চলার সময় নিরাপত্তা স্বার্থে কয়েক ঘ

ওমান সাগরে ইরানের সঙ্গে যোগ দিচ্ছে রুশ রণতরী
রাশিয়াকে নিয়ে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে তেহরান ও মস্কো। আগামীকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের ওমান সাগরে এ মহড়া শুরু হবে বলে জানিয়েছে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবুও ইরান ঘিরে মার্কিন সামরিক শক্তি কমানোর কোনো ইঙ্গিত নেই। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য সব প্রস্তুতির অংশ হিসেবেই মহড়ার আয়োজন করছে ইরান।  এর আগে হরমুজ প্রণালিতে গত সোমবার মহড়া চালায় ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। ওই মহড়া ছিল এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির প্রতি একটি চ্যালেঞ্জ। এরপর আজ বুধবার ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসৌদলু বলেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। ইরান ও রাশিয়ার মধ্যে এ যৌথ মহড়ার লক্ষ্য হলো সমুদ্রে নিরাপত্তা বাড়ানো এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করা। তবে কত দিন ধরে এ মহড়া চলবে, তা স্পষ্ট করেননি হাসান মাকসৌদলু।  মহড়া চলার সময় নিরাপত্তা স্বার্থে কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লে বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং কয়েকটি ডেস্ট্রয়ার পারস্য উপসাগরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেসব ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরিগুলো ‘সমুদ্রের তলদেশে ডুবিয়ে’ দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তারা বারবার বলছে যে ইরানের দিকে রণতরি পাঠানো হয়েছে। বেশ তো, রণতরি অবশ্যই একটি বিপজ্জনক যন্ত্র, কিন্তু রণতরির চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র, যা একে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। খামেনি আরও বলেন, আলোচনা চলাকালে আগেই এর ফলাফল নির্ধারণ করে ফেলা ‘ভুল ও বোকামি’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow