ওমান সাগরে তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান

ইরানের তেল রপ্তানি ব্যাহত করার চেষ্টার অভিযোগে গালফ অব ওমানে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে দেশটির নৌবাহিনী। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি শুক্রবার জানায়, ‘ওশান কই’ নামের তেলবাহী জাহাজটি আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় ইরানি নৌবাহিনীর রেঞ্জার ও মেরিন সদস্যরা জাহাজটিকে ইরানের দক্ষিণ উপকূলের দিকে নিয়ে যায়। তবে জাহাজটির পতাকা, মালিকানা বা এতে থাকা ক্রুদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রয়েছে। তবে কী করে ইরানের তেল রপ্তানি ব্যাহত করা হচ্ছিল, সে ব্যাখ্যাও দেয়নি তেহরান। 

ওমান সাগরে তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান

ইরানের তেল রপ্তানি ব্যাহত করার চেষ্টার অভিযোগে গালফ অব ওমানে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে দেশটির নৌবাহিনী। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি শুক্রবার জানায়, ‘ওশান কই’ নামের তেলবাহী জাহাজটি আটক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় ইরানি নৌবাহিনীর রেঞ্জার ও মেরিন সদস্যরা জাহাজটিকে ইরানের দক্ষিণ উপকূলের দিকে নিয়ে যায়।

তবে জাহাজটির পতাকা, মালিকানা বা এতে থাকা ক্রুদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রয়েছে। তবে কী করে ইরানের তেল রপ্তানি ব্যাহত করা হচ্ছিল, সে ব্যাখ্যাও দেয়নি তেহরান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow