ওয়েস্ট বেঙ্গল নয়, নাম শুধু পশ্চিমবঙ্গ হোক: দাবি বিজেপির

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি জানাল এবার বিজেপি। দলটির রাজ্যসভার সদস্য ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য পার্লামেন্টে দাবি করেছেন, বাংলার পাশাপাশি ইংরেজিতেও রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ না রেখে শুধু ‘পশ্চিমবঙ্গ’ করা হোক। এই দাবির নেপথ্যে যুক্তি হিসেবে তিনি ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাস তুলে ধরেন। বুধবার (১২ গস্ট) রাজ্যসভায় কেরল (নাম বদল) বিল, ২০২৬ নিয়ে আলোচনায় কেরলের নাম পরিবর্তনকে স্বাগত জানান শমীক ভট্টাচার্য। দক্ষিণের এই রাজ্যটি অনেক বছর ধরেই নাম বদলের দাবি জানিয়ে আসছিল। অবশেষে কেরলের নাম বদলে কেরলম করা হয়েছে। আরও পড়ুন পশ্চিমবঙ্গে নেই লোডশেডিং: চাহিদার চেয়ে উৎপাদন বেশি কেরলের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গেরও নাম বদলের দাবি তোলেন শমীক। তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন, ওয়েস্ট বেঙ্গল নয়, পশ্চিম বঙ্গাল নয়, গৌরবজনক পুরোনো ইতিহাসের কথা মাথায় রেখে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাখা হোক। বিহারের নাম করা হোক পাটলিপুত্র।’ এর আগে পশ্চিমবঙ্গের নাম বদলের দাবি তুলেছিল রাজ্যটির সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সরকার। তৃণমূলের দ

ওয়েস্ট বেঙ্গল নয়, নাম শুধু পশ্চিমবঙ্গ হোক: দাবি বিজেপির

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি জানাল এবার বিজেপি। দলটির রাজ্যসভার সদস্য ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য পার্লামেন্টে দাবি করেছেন, বাংলার পাশাপাশি ইংরেজিতেও রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ না রেখে শুধু ‘পশ্চিমবঙ্গ’ করা হোক। এই দাবির নেপথ্যে যুক্তি হিসেবে তিনি ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাস তুলে ধরেন।

বুধবার (১২ গস্ট) রাজ্যসভায় কেরল (নাম বদল) বিল, ২০২৬ নিয়ে আলোচনায় কেরলের নাম পরিবর্তনকে স্বাগত জানান শমীক ভট্টাচার্য। দক্ষিণের এই রাজ্যটি অনেক বছর ধরেই নাম বদলের দাবি জানিয়ে আসছিল। অবশেষে কেরলের নাম বদলে কেরলম করা হয়েছে।

কেরলের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গেরও নাম বদলের দাবি তোলেন শমীক। তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমার আবেদন, ওয়েস্ট বেঙ্গল নয়, পশ্চিম বঙ্গাল নয়, গৌরবজনক পুরোনো ইতিহাসের কথা মাথায় রেখে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাখা হোক। বিহারের নাম করা হোক পাটলিপুত্র।’

এর আগে পশ্চিমবঙ্গের নাম বদলের দাবি তুলেছিল রাজ্যটির সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সরকার। তৃণমূলের দাবি ছিল, রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করা হোক। ২০১৮ সালের ২৬ জুলাই রাজ্য বিধানসভায় এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। তাতে প্রস্তাব রাখা হয়, বাংলা, হিন্দি এবং ইংরেজি—তিন ভাষাতেই রাজ্যের নাম ‘বাংলা’ রাখা হোক। বাম ও কংগ্রেসের সমর্থনে সেসময় সেই প্রস্তাব পাসও হয়ে যায়। পরে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য তা রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু প্রায় পাঁচ বছর কেটে গেলেও তাতে সিলমোহর পড়েনি।

এদিন বিগত তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে শমীক বলেন, তৃণমূল কংগ্রেস রাজ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল বলে পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার দাবি করেছিল। যার কোনও ভিত্তি ছিল না।

তার কথায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বেই ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়েছিল। এমনকি কংগ্রেস তখন বলেছিল, বাঙালি হিন্দুদের জন্য আলাদা হোমল্যান্ড দরকার। পশ্চিমবঙ্গের নাম বাংলা করে দেওয়ার দাবির উদ্দেশ্য ছিল বাঙালি হিন্দুদের অপমান করা। পশ্চিমবঙ্গ শুধুই একটি নাম নয়, ইতিহাসের একটি আস্ত অধ্যায়। আমরা চাই, ইংরেজিতেও ওয়েস্ট বেঙ্গল নাম বদলে পশ্চিমবঙ্গ করা হোক।

শমীক আরও বলেন, যখন গোটা ভারতবর্ষের মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেই কালো দিনগুলোর কথা ভুলতে চাইছেন, একটা ঔপনিবেশিক হ্যাংওভার থেকে বেরিয়ে আসতে চাইছেন, সেই সময়ে আমাদের রাজ্যে দাঁড়িয়ে শুধুমাত্র বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে পশ্চিমবঙ্গের নাম বাংলা করে দেওয়ার একটা অপপ্রয়াস হয়েছিল।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow