ওল্ডডিওএইচএস থেকে তামিম, মাহবুব আনামের ছেলে কাউন্সিলর
নির্বাচনের সব কিছুই চূড়ান্ত। তফসিল ঘোষণা হয়ে গেছে। কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে আজ ১৭ মে। প্রার্থী মনোনয়ন তোলা, জমা দেওয়া ও বাছাইয়ের দিনক্ষণও চূড়ান্ত। এখন রাজধানী ঢাকার ক্লাব পাড়ায় একটাই কৌতূহলী প্রশ্ন ও গুঞ্জন,ঢাকার ক্লাব পাড়া থেকে কারা কাউন্সিলর হয়েছেন? তাদের কার কোন ক্লাব? এবং নামকরা সংগঠকদের মধ্যে কে বা কারা কাউন্সিলর হয়েছেন, আর কারা হননি? রোববার বিকাল নাগাদই হয়তো জানা যাবে ঢাকার সব পর্যায়ের ক্লাব ক্রিকেটের ৭৬টি ক্লাবের কাউন্সিলর কারা হচ্ছেন। তবে জাগো নিউজ নিশ্চিত হয়েছে, ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম ঝানু, দক্ষ ও অভিজ্ঞ ক্রিকেট সংগঠক মাহবুব আনাম এবার বিসিবি নির্বাচনে কাউন্সিলরই হননি। মাহবুব আনামের ক্লাব ঢাকা মোহামেডানের কাউন্সিলরশিপ পেয়েছেন মোহামেডান পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। মাহবুব আনাম কাউন্সিলর না হলেও প্রথমবারের মতো কাউন্সিলর হয়েছেন তার ছেলে মাশরুর আলম চৌধুরী। আলফা স্পোর্টিং থেকে তিনি কাউন্সিলরশিপ পেয়েছেন। এদিকে সবার জানা, বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান তামিম ইকবাল নির্বাচন করবেন এবং আগামীতে বিসিবির নির্বাচিত পরিচালক পর্ষদের সভাপতি হওয়ার অন্যতম দাবিদারও
নির্বাচনের সব কিছুই চূড়ান্ত। তফসিল ঘোষণা হয়ে গেছে। কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে আজ ১৭ মে। প্রার্থী মনোনয়ন তোলা, জমা দেওয়া ও বাছাইয়ের দিনক্ষণও চূড়ান্ত।
এখন রাজধানী ঢাকার ক্লাব পাড়ায় একটাই কৌতূহলী প্রশ্ন ও গুঞ্জন,ঢাকার ক্লাব পাড়া থেকে কারা কাউন্সিলর হয়েছেন? তাদের কার কোন ক্লাব? এবং নামকরা সংগঠকদের মধ্যে কে বা কারা কাউন্সিলর হয়েছেন, আর কারা হননি? রোববার বিকাল নাগাদই হয়তো জানা যাবে ঢাকার সব পর্যায়ের ক্লাব ক্রিকেটের ৭৬টি ক্লাবের কাউন্সিলর কারা হচ্ছেন।
তবে জাগো নিউজ নিশ্চিত হয়েছে, ঢাকার ক্লাব ক্রিকেটের অন্যতম ঝানু, দক্ষ ও অভিজ্ঞ ক্রিকেট সংগঠক মাহবুব আনাম এবার বিসিবি নির্বাচনে কাউন্সিলরই হননি।
মাহবুব আনামের ক্লাব ঢাকা মোহামেডানের কাউন্সিলরশিপ পেয়েছেন মোহামেডান পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। মাহবুব আনাম কাউন্সিলর না হলেও প্রথমবারের মতো কাউন্সিলর হয়েছেন তার ছেলে মাশরুর আলম চৌধুরী। আলফা স্পোর্টিং থেকে তিনি কাউন্সিলরশিপ পেয়েছেন।
এদিকে সবার জানা, বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান তামিম ইকবাল নির্বাচন করবেন এবং আগামীতে বিসিবির নির্বাচিত পরিচালক পর্ষদের সভাপতি হওয়ার অন্যতম দাবিদারও জাতীয় দলের সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল। তিনি ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন।
তামিম ইকবালের পাশাপাশি বর্তমান বিসিবি আহ্বায়ক কমিটির অন্য সদস্যদের বড় অংশই ঢাকার ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন। সেই তালিকার অন্যতম নাম ফাহিম সিনহা। তার পিতা দেশবরেণ্য ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন সময় বিসিবির সহ-সভাপতি, ট্রেজারার ও পরিচালক থাকা আফজালুর রহমান সিনহা কায়সারের স্থলাভিষিক্ত ফাহিম সিনহা এবার আবাহনী ক্লাবের কাউন্সিলর হয়েছেন।
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, ঢাকার সাবেক মেয়র ও প্রাক্তন ক্রীড়া মন্ত্রী সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাউন্সিলর হয়েছেন।
ঢাকার ক্লাব ক্রিকেটের আরেক পরিচিত মুখ ও বর্তমান বিসিবি আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু তার নিজ ক্লাব ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর হয়েছেন।
বর্তমান আহ্বায়ক কমিটির আরেক প্রভাবশালী সদস্য তানজিল চৌধুরী তার নিজ দল প্রাইম ব্যাংকের কাউন্সিলরশিপ পেয়েছেন।
এছাড়া বিসিবি আহ্বায়ক কমিটির অপর দুই সদস্য — স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তনয় ফাহিম ইব্রাহীম আহমেদ ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব থেকে এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইস্রাফিল চৌধুরী এক্সিম ক্রিকেটার্স থেকে কাউন্সিলর হয়েছেন।
বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস আজাদ স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর হয়েছেন।
এর বাইরে পরিচিত ক্রিকেট সংগঠকদের মধ্যে লুৎফর রহমান বাদল তার নিজ ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে কাউন্সিলর হয়েছেন। সাবেক বোর্ড পরিচালক ও দেশের ক্রিকেটের পুরোনো মুখ আজিজ আল কায়সার টিটো পারটেক্স থেকে কাউন্সিলর হয়েছেন। সাবেক বিসিবি পরিচালক ও মোহামেডানের দীর্ঘদিনের সঙ্গী হানিফ ভুঁইয়া ওরিয়েন্ট স্পোর্টিংয়ের কাউন্সিলর হয়েছেন।
এছাড়া সাবেক বোর্ড পরিচালক শানিয়ান তানিম মেরিনার্সের কাউন্সিলর হয়েছেন। এক সময়ের পরিচিত ক্রিকেট সংগঠক মিজানুর রহমান বনানী ক্রিকেট ক্লাব থেকে, সাবেক বোর্ড পরিচালক ফাইয়াজুর রহমান মিতু উত্তরা স্পোর্টিং থেকে, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু তেজগাঁও ক্রিকেট একাডেমি থেকে, জিয়াউর রহমান তপু বাংলাদেশ বয়েজ থেকে, সাব্বির আহমেদ রুবেল প্রগতি সেবা সংঘ থেকে, মেজর ইমরোজ কাঁঠালবাগান ক্রিকেট ক্লাব থেকে, সাইফুল ইসলাম সপু গোপীবাগ ফ্রেন্ডস থেকে কাউন্সিলর হয়েছেন বলে জানা গেছে।
এর বাইরে আবুল বাশার শিবলু প্রাইম দোলেশ্বর থেকে এবং সাবেক বোর্ড পরিচালক সালাহউদ্দিন চৌধুরী কাকরাইল বয়েজ থেকে কাউন্সিলর হয়েছেন।
বলে রাখা ভালো, ঢাকা প্রিমিয়ার, প্রথম বিভাগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ মিলিয়ে ঢাকাই ক্লাব কোটায় ৭৬ জন কাউন্সিলর হবেন। এখান থেকে ১২ জন নির্বাচিত হবেন।
উপরে যাদের নাম বলা হলো, তারা প্রত্যেকেই ঢাকার ক্লাব ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে ২২ থেকে ২৫ জন কোনো না কোনোভাবে ঢাকার ক্রিকেটের মোটামুটি পরিচিত মুখ, চেনা সংগঠক। কেউ কেউ অল্প কিছুদিন যাবৎ ক্রিকেটের সঙ্গে জড়িত হলেও অন্তত ১৮-২০ জন আছেন, যারা দীর্ঘদিন ধরে ঢাকার ক্লাব ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং অনেকেই ইতিপূর্বে বিসিবিতেও ছিলেন বা বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে কাজ করেছেন।
এখন দেখার বিষয়, এদের মধ্যে কারা পরিচালক হন।
এআরবি/আইএন
What's Your Reaction?