ওষুধের কারখানায় আগুন
বরিশাল নগরীর রূপাতলী গ্যাসটারবাইন এলাকার ‘গ্লোবাল ক্যাপসুল লিমিটেড’ কারখানার বয়লার ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে লাগা এ আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘন ধোঁয়া ও আগুনের তীব্রতার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হলেও প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। প্রতিষ্ঠানটির শ্রমিকরা জানায়, ‘বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার অভ্যন্তরে স্টিম তৈরির বয়লার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বয়লারের পাশে মজুত করে রাখা জ্বালানি কাঠের গুঁড়িতে ছড়িয়ে পড়ে। এতে কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসে।’ বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মানিকুজ্জামান জানান, বিকেল সাড়ে ৩টায় খবর পাওয়ার পরপরই তাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারের অতিরিক্ত তাপ বা যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তা দ্রুত কাঠের গুঁড়িতে ছড়িয়ে পড়ে। তিনি আ
বরিশাল নগরীর রূপাতলী গ্যাসটারবাইন এলাকার ‘গ্লোবাল ক্যাপসুল লিমিটেড’ কারখানার বয়লার ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে লাগা এ আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে।
খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘন ধোঁয়া ও আগুনের তীব্রতার কারণে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হলেও প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
প্রতিষ্ঠানটির শ্রমিকরা জানায়, ‘বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার অভ্যন্তরে স্টিম তৈরির বয়লার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বয়লারের পাশে মজুত করে রাখা জ্বালানি কাঠের গুঁড়িতে ছড়িয়ে পড়ে। এতে কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে বেরিয়ে আসে।’
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মানিকুজ্জামান জানান, বিকেল সাড়ে ৩টায় খবর পাওয়ার পরপরই তাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়লারের অতিরিক্ত তাপ বা যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তা দ্রুত কাঠের গুঁড়িতে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, ৫টি ইউনিটের চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
What's Your Reaction?