ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা সরিষা মাঠ ঘুষ নিয়ে ভাড়া দেওয়ার প্রতিবাদে ওসির অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। স্থানীয় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে এ বিক্ষোভ করা হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সলঙ্গা থানা মাঠ থেকে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, সলঙ্গা থানা খেলার মাঠ ওসি কয়েকজন ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। ভাড়া দেওয়ার পর ওসি স্থানীয়দের ১০ মিনিটের মধ্যে মাঠ ত্যাগ করার হুমকি দেন। হুমকির কথা এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন। বিএনপি নেতা আলাউদ্দীন বলেন, থানা মাঠটি আমাদের খেলার মাঠ, ওসি অবৈধ ভাবে লিজ দিয়ে আমাদের ছেলেদেরকে এখানে খেলতে দিবেন না। আমাদের অবস্থান করতে দিবেন না। আমরা দুই গ্রামবাসী চাই, এই খেলার মাঠ যেন ভাড়া না দেওয়া হয়। সবার সন্তানেরা যেন খেলাধুলা করতে পারে। সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, থানা মসজিদের

ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা সরিষা মাঠ ঘুষ নিয়ে ভাড়া দেওয়ার প্রতিবাদে ওসির অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। স্থানীয় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে এ বিক্ষোভ করা হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে সলঙ্গা থানা মাঠ থেকে স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সলঙ্গা থানা খেলার মাঠ ওসি কয়েকজন ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। ভাড়া দেওয়ার পর ওসি স্থানীয়দের ১০ মিনিটের মধ্যে মাঠ ত্যাগ করার হুমকি দেন। হুমকির কথা এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন।

বিএনপি নেতা আলাউদ্দীন বলেন, থানা মাঠটি আমাদের খেলার মাঠ, ওসি অবৈধ ভাবে লিজ দিয়ে আমাদের ছেলেদেরকে এখানে খেলতে দিবেন না। আমাদের অবস্থান করতে দিবেন না। আমরা দুই গ্রামবাসী চাই, এই খেলার মাঠ যেন ভাড়া না দেওয়া হয়। সবার সন্তানেরা যেন খেলাধুলা করতে পারে।

সলঙ্গা থানার ওসি ইমাম জাফর বলেন, থানা মসজিদের একটি মাঠ আছে। এই মাঠে সরিষা ব্যবসায়ীরা সরিষা শুকানোর বিনিময়ে কিছু টাকা মসজিদে দেয়। ইতোপূর্বে কিছু লোকজন ওই হিন্দু ব্যবসায়ীদের কাছে টাকা চায়। গতকাল (বৃহস্পতিবার) আমরা মিটিং করে সরিষা ব্যবসায়ীদের নিকট ৬০ হাজার টাকা লিজ দিয়েছি। মাঠে সরিষা শুকানোর বিনিময়ে মসজিদ টাকা পাবে।

তিনি আরও বলেন, আজ (শুক্রবার) ব্যবসায়ীরা যখন সরিষা শুকাচ্ছেন তখন কিছু লোক এসেছিল। তাদের বলেছি, এটা থানা মসজিদের জায়গা। মসজিদের উন্নয়নের জন্য এটা ব্যবসায়ীদের দেওয়া হয়েছে। তখন তারা আমার বিরুদ্ধে স্লোগান দেয়া শুরু করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow