ওয়ানডের ‘সেঞ্চুরিতে’ লিটনের মাথায় বিশেষ ক্যাপ

বাংলাদেশের জার্সিতে ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১০০তম ম্যাচ খেলছেন লিটন কুমার দাস। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে এই ডানহাতি ব্যাটারের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বিশেষ ক্যাপ পরিয়ে দেওয়া হয়। তাকে ক্যাপটি পরিয়ে দেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের হয়ে লিটনের আগে ১৩ জন ১০০ বা তার বেশি ওয়ানডে খেলেছেন। সবচেয়ে বেশি ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এছাড়া সাকিব আল হাসান ২৪৭, তামিম ইকবাল ২৪৩, মাহমুদউল্লাহ রিয়াদ ২৩৯, মাশরাফি বিন মুর্তজা ২১৮, মোহাম্মদ আশরাফুল ১৭৫, আব্দুর রাজ্জাক ১৫৩, খালেদ মাসুদ পাইলট ১২৬, মোহাম্মদ রফিক ১২৩, মোস্তাফিজুর রহমান ১১৯, মেহেদী হাসান মিরাজ ১১৮, হাবিবুল বাশার সুমন ১১১ ও রুবেল হোসেন খেলেছেন ১০৪ ওয়ানডে। সবমিলিয়ে এক দশকের ক্যারিয়ারে এখন পর্যন্ত লিটন খেলেছেন ৯৯ ম্যাচ। এ সময়ে বাংলাদেশ নেমেছে ১৫৬ ম্যাচে। অর্থাৎ অভিষেকের পর বাংলাদেশের অন্তত ৬৪ শতাংশ ম্যাচেই একাদশে ছিলেন লিটন। ৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে ব্যাটিং করে ৩০.৩৩ গড় ও ৮৫.৭৬ স্ট্রাইক রেটে ২ হাজার ৭০০ রান করেছেন লিটন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২ ফিফটির সঙ্গে ৫টি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। বাংলাদেশের জা

ওয়ানডের ‘সেঞ্চুরিতে’ লিটনের মাথায় বিশেষ ক্যাপ

বাংলাদেশের জার্সিতে ১৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১০০তম ম্যাচ খেলছেন লিটন কুমার দাস। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে এই ডানহাতি ব্যাটারের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বিশেষ ক্যাপ পরিয়ে দেওয়া হয়। তাকে ক্যাপটি পরিয়ে দেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বাংলাদেশের হয়ে লিটনের আগে ১৩ জন ১০০ বা তার বেশি ওয়ানডে খেলেছেন। সবচেয়ে বেশি ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। এছাড়া সাকিব আল হাসান ২৪৭, তামিম ইকবাল ২৪৩, মাহমুদউল্লাহ রিয়াদ ২৩৯, মাশরাফি বিন মুর্তজা ২১৮, মোহাম্মদ আশরাফুল ১৭৫, আব্দুর রাজ্জাক ১৫৩, খালেদ মাসুদ পাইলট ১২৬, মোহাম্মদ রফিক ১২৩, মোস্তাফিজুর রহমান ১১৯, মেহেদী হাসান মিরাজ ১১৮, হাবিবুল বাশার সুমন ১১১ ও রুবেল হোসেন খেলেছেন ১০৪ ওয়ানডে।

সবমিলিয়ে এক দশকের ক্যারিয়ারে এখন পর্যন্ত লিটন খেলেছেন ৯৯ ম্যাচ। এ সময়ে বাংলাদেশ নেমেছে ১৫৬ ম্যাচে। অর্থাৎ অভিষেকের পর বাংলাদেশের অন্তত ৬৪ শতাংশ ম্যাচেই একাদশে ছিলেন লিটন।

৯৯ ম্যাচের ৯৮ ইনিংসে ব্যাটিং করে ৩০.৩৩ গড় ও ৮৫.৭৬ স্ট্রাইক রেটে ২ হাজার ৭০০ রান করেছেন লিটন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২ ফিফটির সঙ্গে ৫টি সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। বাংলাদেশের জার্সিতে লিটনের চেয়ে বেশি সেঞ্চুরি আছে মাত্র ৩ জনের। বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের ১৪, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম করেছেন ৯টি করে সেঞ্চুরি।

আর ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত অন্তত ৯৮টি ইনিংস খেলেছেন মোট ১০ জন ব্যাটার। তাদের মধ্যে প্রথম ৯৮ ইনিংসে লিটনের চেয়ে বেশি রান করেছেন শুধু তামিম ইকবাল (৩ সেঞ্চুরিতে ২ হাজার ৮৯৬) ও সাকিব আল হাসান (৫ সেঞ্চুরিতে ২ হাজার ৮৩৪)। লিটনের অভিষেকের পর বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে তার চেয়ে বেশি রান করেছেন চার জন। সবচেয়ে বেশি মুশফিকুর রহিম ১২৫ ইনিংসে চার হাজার ১২৫ রান। আর বাকি তিনজন তামিম ইকবাল (৯৭ ইনিংসে ৩৯২০), সাকিব আল হাসান (৯১ ইনিংসে ৩৩৫৯) আর ১০৬ ইনিংসে রিয়াদ করেছেন ৩৩৭৫ রান।

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow