ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুমের ভেতর থেকে সেখানকার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার মরদেহ বের করে আনেন সহকর্মীরা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিয়মমাফিক রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। এরপর থেকে ক্যাম্পের সহকর্মীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরদিন শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার প্রয়োজনে ওয়াশরুমে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। বারবার ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে ভেতরে রুবেল হোসেনকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ এবং সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে বন্ধ ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত মুঠোফোন, তোয়ালে, টর্চলাইট ও সিগারেট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুমে থাকা অবস্থায় হৃদরো

ওয়াশরুমে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ
কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুমের ভেতর থেকে সেখানকার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে পুলিশ ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার মরদেহ বের করে আনেন সহকর্মীরা। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে নিয়মমাফিক রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। এরপর থেকে ক্যাম্পের সহকর্মীরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরদিন শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার প্রয়োজনে ওয়াশরুমে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। বারবার ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে ভেতরে রুবেল হোসেনকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ এবং সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে বন্ধ ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত মুঠোফোন, তোয়ালে, টর্চলাইট ও সিগারেট পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুমে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow