বাকৃবিতে ‘৬ষ্ঠ বিএলএস মেলা-২০২৬’ এর ফ্লাইয়ার হস্তান্তর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘আসন্ন ৬ষ্ঠ বাংলাদেশ লাইভস্টক সোসাইটি মেলা-২০২৬’ এর ফ্লাইয়ার হস্তান্তর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদ শনিবার ( ৮ আগস্ট) আসন্ন ৬ষ্ঠ অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইাভস্টক – পোলট্রি মেলা- ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ফ্লাইয়ার বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে মেলার ফ্লাইয়ার ও আমন্ত্রণপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবির ভেটেনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএলএস সভা্পতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, সম্পাদক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ।  এই সভায় আসন্ন মেলার রূপরেখা, আয়োজন পরিকল্পনা, অংশগ্রহণকারী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুতসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।    বিএলএস নেতৃবৃন্দ জানান, এই আয়োজন নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি প্রাণিসম্পদ ও পোলট্রি খাতের উন্নয়ন এবং উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  এছাড়াও তারা এই আয়োজনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদ, স্কুল অব ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষকদের আন্তরিকভাবে

 বাকৃবিতে ‘৬ষ্ঠ বিএলএস মেলা-২০২৬’ এর ফ্লাইয়ার হস্তান্তর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘আসন্ন ৬ষ্ঠ বাংলাদেশ লাইভস্টক সোসাইটি মেলা-২০২৬’ এর ফ্লাইয়ার হস্তান্তর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদ শনিবার ( ৮ আগস্ট) আসন্ন ৬ষ্ঠ অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইাভস্টক – পোলট্রি মেলা- ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ফ্লাইয়ার বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে আগত অতিথিদের হাতে মেলার ফ্লাইয়ার ও আমন্ত্রণপত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবির ভেটেনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএলএস সভা্পতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার, সম্পাদক ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। 

এই সভায় আসন্ন মেলার রূপরেখা, আয়োজন পরিকল্পনা, অংশগ্রহণকারী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুতসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।   

বিএলএস নেতৃবৃন্দ জানান, এই আয়োজন নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি প্রাণিসম্পদ ও পোলট্রি খাতের উন্নয়ন এবং উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

এছাড়াও তারা এই আয়োজনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদ, স্কুল অব ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষকদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।

শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ এই মেলাকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত উন্মোচনের আশা ব্যক্ত করছেন তারা। 

এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে কালবেলা ও ডিবিসি নিউজ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow