ককটেল বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার ১
নির্বাচনে ভীতি সৃষ্টি করতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগে জিসান নামের একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটার মধ্যে গোপালগঞ্জ উপজেলার ঘোনাপাড়া সড়কের নীলার মাঠ এলাকাসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাংলাদেশ সেনাবাহিনী ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ফুটেজ দেখে সদর উপজেলার বোড়াশী গ্রামের খালেক মোল্লার ছেলে জিসান মোল্লা নামের একজনকে আটক করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে যৌথবাহিনীর অভিযান চলছে। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন কালবেলাকে বলেন, ককটেল বিস্ফোরণের অভিযোগে জিসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ড্রোন মনিটরিং এবং ডগস্কয়াডের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্ক অবস্থায় যৌথবাহিনী রয়েছে। ইতোমধ্যে একজন ককটেল নিক্ষেপকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গোপালগঞ্জ উপজেলায় আজ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়, সদর ঘোনাপাড়া সড়কের নীলার মাঠ এলাকায়, এর কিছুক্ষণ পরেই শহরের পাবলিক হল সড়কে, মাঝিগাতী বাজার র
নির্বাচনে ভীতি সৃষ্টি করতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের অভিযোগে জিসান নামের একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে দশটার মধ্যে গোপালগঞ্জ উপজেলার ঘোনাপাড়া সড়কের নীলার মাঠ এলাকাসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বাংলাদেশ সেনাবাহিনী ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ফুটেজ দেখে সদর উপজেলার বোড়াশী গ্রামের খালেক মোল্লার ছেলে জিসান মোল্লা নামের একজনকে আটক করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে যৌথবাহিনীর অভিযান চলছে।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন কালবেলাকে বলেন, ককটেল বিস্ফোরণের অভিযোগে জিসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ড্রোন মনিটরিং এবং ডগস্কয়াডের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্ক অবস্থায় যৌথবাহিনী রয়েছে। ইতোমধ্যে একজন ককটেল নিক্ষেপকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গোপালগঞ্জ উপজেলায় আজ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়, সদর ঘোনাপাড়া সড়কের নীলার মাঠ এলাকায়, এর কিছুক্ষণ পরেই শহরের পাবলিক হল সড়কে, মাঝিগাতী বাজার রোড সড়কে, বেদগ্রাম রঘুনাথপুর সড়কে, গোপালগঞ্জ চরমানিকদাহ সড়কে, গোপালগঞ্জ ঘোষের চর সড়কের একটি বাগানে, ঢাকা খুলনা মহাসড়কের মান্দার তলা এলাকায় ও টুঙ্গিপাড়ার গুয়াধানা-সিলনাবাজার সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। যৌথবাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে।
What's Your Reaction?