‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট ‘ব্লকড’; আসছে নতুন ঠিকানা

ভারতের ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। দলটি যাত্রা শুরুর কয়েক দিনের মধ্যেই এমন ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধান বিচারপতি বেকার তরুণদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেছেন বলে খবর প্রকাশের পর মজার ছলে এই প্ল্যাটফর্মটি গড়ে ওঠে। বর্তমানে অনলাইনে এটির ২ কোটিরও বেশি অনুসারী রয়েছে। তবে এ ঘটনার পর প্রধান বিচারপতি ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি ভারতের তরুণদের নয়, বরং ভুয়া ও বোগাস ডিগ্রিধারীদের বোঝাতে চেয়েছিলেন। বর্তমানে ভারতে সিজেপির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এমনকি দেশের বাইরেও এটি অচল দেখা যাচ্ছে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেন, ভারতীয় কর্তৃপক্ষ তাদের ‘আইকনিক ওয়েবসাইট নামিয়ে দিয়েছে’। তিনি প্রশ্ন তোলেন, তেলাপোকাকে এত ভয় কেন? এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সিজেপি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়। দলটি ইতোমধ্যে নতুন একটি ‘ঠিকানা’ তৈরির কাজ শুরু করেছে। পাশাপাশি তিনি লেখেন, তেলাপোকা কখনও মরে না। বিবিসি জানিয়েছে, দলটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টও ভারত থেকে দেখা যাচ্ছে না। বর্তমানে

‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট ‘ব্লকড’; আসছে নতুন ঠিকানা

ভারতের ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। দলটি যাত্রা শুরুর কয়েক দিনের মধ্যেই এমন ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধান বিচারপতি বেকার তরুণদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেছেন বলে খবর প্রকাশের পর মজার ছলে এই প্ল্যাটফর্মটি গড়ে ওঠে। বর্তমানে অনলাইনে এটির ২ কোটিরও বেশি অনুসারী রয়েছে। তবে এ ঘটনার পর প্রধান বিচারপতি ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি ভারতের তরুণদের নয়, বরং ভুয়া ও বোগাস ডিগ্রিধারীদের বোঝাতে চেয়েছিলেন।

বর্তমানে ভারতে সিজেপির ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এমনকি দেশের বাইরেও এটি অচল দেখা যাচ্ছে। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেন, ভারতীয় কর্তৃপক্ষ তাদের ‘আইকনিক ওয়েবসাইট নামিয়ে দিয়েছে’। তিনি প্রশ্ন তোলেন, তেলাপোকাকে এত ভয় কেন?

এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সিজেপি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়। দলটি ইতোমধ্যে নতুন একটি ‘ঠিকানা’ তৈরির কাজ শুরু করেছে। পাশাপাশি তিনি লেখেন, তেলাপোকা কখনও মরে না।

বিবিসি জানিয়েছে, দলটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টও ভারত থেকে দেখা যাচ্ছে না। বর্তমানে অ্যাকাউন্টটি খুলতে গেলে দেখা যাচ্ছে, ‘আইনি অনুরোধের প্রেক্ষিতে’ এটি আটকে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ দিপকে জানিয়েছেন, তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম এবং দলের অ্যাকাউন্ট দুটিই হ্যাক করা হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ বা ‘তেলাপোকা জনতার দল’ নামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের ব্যঙ্গাত্মক রূপ। বিজেপি ২০১৪ সাল থেকে ক্ষমতায় রয়েছে।

সিজেপি নিজেদের ‘অলস ও বেকারদের কণ্ঠস্বর’ হিসেবে পরিচয় দিয়ে আসছে। তবে তাদের সদস্যপদের শর্তের মধ্যে সারাক্ষণ অনলাইনে থাকা এবং পেশাদারভাবে ক্ষোভ প্রকাশের দক্ষতার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow