কক্সবাজারে হিন্দু ব্যবসায়ী হত্যায় জড়িতদের শাস্তি দাবি পূজা পরিষদের
কক্সবাজারে হিন্দু ব্যবসায়ীকে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এই দাবি জানান। কক্সবাজারে চাঁদা না দেওয়ায় এক হিন্দু ব্যবসায়ীকে হত্যা এবং কুমিল্লায় শিবমন্দিরে ককটেল হামলায় পুরোহিত গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে সংগঠন দুটি গণমাধ্যমে এই বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সংগঠন দুটির শীর্ষ নেতারা বলেন, কক্সবাজারে শনিবার (৭ মার্চ) ব্যবসায়ী গণেশ পালের কাছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদা দাবি করে না পেয়ে হত্যা করে। অন্যদিকে কুমিল্লায় শিব মন্দিরে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করা হলে পূজারি কেশব চক্রবর্তী গুরুতর আহত হন। ঘটনা দুটি হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে। নির্বাচনের পর দেশে নতুন অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে সৃষ্ট এই ধরনের ঘটনা অবিলম্বে কঠোর হস্তে দমন
কক্সবাজারে হিন্দু ব্যবসায়ীকে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি।
রোববার (৮ মার্চ) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এই দাবি জানান।
কক্সবাজারে চাঁদা না দেওয়ায় এক হিন্দু ব্যবসায়ীকে হত্যা এবং কুমিল্লায় শিবমন্দিরে ককটেল হামলায় পুরোহিত গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে সংগঠন দুটি গণমাধ্যমে এই বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে সংগঠন দুটির শীর্ষ নেতারা বলেন, কক্সবাজারে শনিবার (৭ মার্চ) ব্যবসায়ী গণেশ পালের কাছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা চাঁদা দাবি করে না পেয়ে হত্যা করে। অন্যদিকে কুমিল্লায় শিব মন্দিরে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করা হলে পূজারি কেশব চক্রবর্তী গুরুতর আহত হন। ঘটনা দুটি হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে। নির্বাচনের পর দেশে নতুন অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে সৃষ্ট এই ধরনের ঘটনা অবিলম্বে কঠোর হস্তে দমন করতে হবে।
What's Your Reaction?