কক্সবাজার ভ্রমণে দুই রাতের হলিডে প্যাকেজ চালু করলো নভোএয়ার

কক্সবাজার ভ্রমণে দুই রাতের হলিডে প্যাকেজ চালু করেছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। এই প্যাকেজে ছয় মাসের মাসিক কিস্তিতে জনপ্রতি মাত্র ১৮১৮ টাকা থেকে ভ্রমণের সুযোগ মিলবে। সোমবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ অফারের ঘোষণা দেয় নভোএয়ার। ১৫ মার্চ থেকে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। টুইন শেয়ার ভিত্তিতে প্যাকেজটি পরিচালিত হবে এবং ন্যূনতম দুইজন পর্যটকের জন্য প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া ও আসার বিমান টিকিট, সি প্যালেস হোটেলে অবস্থান, বিমানবন্দর থেকে হোটেল যাতায়াতের ব্যবস্থা এবং সেহরি অথবা ইফতারের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। পর্যটকরা কোনো অতিরিক্ত চার্জ বা প্রসেসিং ফি ছাড়াই ছয় মাসের সমান কিস্তিতে অর্থ পরিশোধ করতে পারবেন। কিস্তি সুবিধা নিশ্চিত করতে দেশের ২৪টি শীর্ষ ব্যাংকের সঙ্গে অংশীদারত্ব আছে নভোএয়ারের। হোটেল অনুযায়ী প্যাকেজের মূল্য ভিন্ন হবে। এই অফারের আওতায় মোট ১৪টি স্বনামধন্য হোটেল রয়েছে। এগুলো হলো, সি প্যালেস, উইন্ডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, কল্লোল, নিশর্গো হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, কক্স টুডে, লং বিচ হোটেল, ওশান প্যারা

কক্সবাজার ভ্রমণে দুই রাতের হলিডে প্যাকেজ চালু করলো নভোএয়ার

কক্সবাজার ভ্রমণে দুই রাতের হলিডে প্যাকেজ চালু করেছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। এই প্যাকেজে ছয় মাসের মাসিক কিস্তিতে জনপ্রতি মাত্র ১৮১৮ টাকা থেকে ভ্রমণের সুযোগ মিলবে।

সোমবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ অফারের ঘোষণা দেয় নভোএয়ার। ১৫ মার্চ থেকে এই প্যাকেজে ভ্রমণ করা যাবে। টুইন শেয়ার ভিত্তিতে প্যাকেজটি পরিচালিত হবে এবং ন্যূনতম দুইজন পর্যটকের জন্য প্যাকেজ কিনতে হবে।

প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া ও আসার বিমান টিকিট, সি প্যালেস হোটেলে অবস্থান, বিমানবন্দর থেকে হোটেল যাতায়াতের ব্যবস্থা এবং সেহরি অথবা ইফতারের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। পর্যটকরা কোনো অতিরিক্ত চার্জ বা প্রসেসিং ফি ছাড়াই ছয় মাসের সমান কিস্তিতে অর্থ পরিশোধ করতে পারবেন।

কিস্তি সুবিধা নিশ্চিত করতে দেশের ২৪টি শীর্ষ ব্যাংকের সঙ্গে অংশীদারত্ব আছে নভোএয়ারের। হোটেল অনুযায়ী প্যাকেজের মূল্য ভিন্ন হবে। এই অফারের আওতায় মোট ১৪টি স্বনামধন্য হোটেল রয়েছে।

এগুলো হলো, সি প্যালেস, উইন্ডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, কল্লোল, নিশর্গো হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, কক্স টুডে, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড স্যুইটস, সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।

নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’-এ নিবন্ধিত যাত্রীরা প্রতিটি ভ্রমণে পয়েন্ট অর্জন করতে পারবেন। নির্ধারিত পয়েন্ট সংগ্রহ করে বিনামূল্যের টিকিট এবং বিভিন্ন ব্র্যান্ড আউটলেটে বিশেষ সুবিধা পাওয়া যাবে। নভোএয়ারের ওয়েবসাইটে ফরম পূরণ করে যাত্রীরা স্মাইলস প্রোগ্রামের সদস্য হতে পারেন।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। বিস্তারিত জানতে আগ্রহীরা ১৩৬০৩ নম্বরে ফোন করতে বা www.flynovoair.com ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

এমএমএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow